১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৫৬ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৭, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয় করণের দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ই ডিসেম্বর) সকাল ৯ টা লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমন্বয়ক কমিটির উদ্যোগে বাংলাদেশ ইবতেদায়ী পরিষদের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল এর সভাপতিত্বে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ড.আবদুছ ছবুর মাতুব্বর, সমন্বয়ক, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জাতীয় সমন্বয়ক কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন মাহমুদ, উপদেষ্টা, বাংলাদেশ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ, লক্ষ্মীপুর জেলা, প্রফেসর মনির আহমদ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, লক্ষ্মীপুর জেলা, অধ্যাপক মু আব্দুর রহমান,সেক্রেটারী বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, লক্ষ্মীপুর জেলা, মাওলানা আবদুর রহিম, সমন্বয়ক চট্টগ্রাম বিভাগ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিক্ষক নেতা মাওলানা হাবিবুর রহমান জসিম, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা আবদুর রহমান, মাওলানা আবদুর রব, মাওলানা মাকছুদুর রহমান প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুছ ছবুর মাতুব্বর বলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রুপকার ও প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ১৮০০০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন দিয়েছেন। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কমিনিটি প্রাথমিক বিদ্যালয় ও ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কে একই পরিপত্রে ৫০০ টাকা করে মাসিক সন্মানি নির্ধারণ করেন। ২০১৩ সালে আওয়ামী লীগে সরকার ২৬ হাজার কমিটি ও রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় কে জাতীয়করণ করেন আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো ক্রমান্বয়ে প্রধান শিক্ষক ৩৫০০ টাকা আর সহকারী শিক্ষক ৩৩০০ টাকা সম্মানী বৃদ্ধি করা হয়। বাকী মাদ্রাসার শিক্ষকেরা কোন বেতন ভাতা না-পেয়ে মানবেতর জীবনযাপন করে। প্রায় দশ হাজার মাদ্রাসা বিলুপ্তির পথে। বাংলাদেশ ভ্যানবেইজ জরিপে ৭৪৫৩ টি মাদ্রাসার অস্তিত্ব পাওয়া যায়। আমার এসব মাদ্রাসা গুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ চাই, স্হায়ী রেজিস্ট্রেশন চাই, এবং ছাত্র-ছাত্রীদের ফিডিং সহ উপবৃত্তি চাই।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় সংগীত পরিবর্তনে হাত দেবে না সরকার: ধর্ম উপদেষ্টা

শিক্ষার ফেরিওয়ালা রোকন স্যারকে প্রাক্তন ছাত্র-ছাত্রীর সংবর্ধনা

কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি

তাড়াইলে নবনির্বাচিত সাংসদ ড. এম ওসমান ফারুক’কে ফুলেল তোড়া দিয়ে বরণ

পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়, জামায়াতের ভরাডুবি

রামগতির চরগাজীতে ফ্রেন্ডশিপ ভাসমান হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক স্বপন গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

রমজানে অসহায় বঞ্চিত ও এতিমদের পাশে থাকবে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরাম