২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৪৮ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১৫, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালির চুরান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে বাঙালি জাতি যেন মেধার-মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য তারা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার তীব্র নিন্দা ও অবিলম্বে জড়িতদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান এবং সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আতাউল্লাহ সিদ্দিক মাসুদ

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার বিজয় দিবস উদযাপন

হোসেনপুরে ইমাম সম্মেলন ও জঙ্গীবাদ মোকাবেলায় মতবিনিময়

ধর্ষণের শিকার শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

রামগতিতে কৃষকদের মাঝে উফসী আউশের প্রণোদনা বিতরণ

রামগতিতে তারুণ্যের পথসভা অনুষ্ঠিত

তাড়াইলে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নিজ কর্মস্থলেই মৃত্যু পরিবারের সাথে ঈদ করা হলো না মাদরাসা শিক্ষকের

পাকুন্দিয়ায় হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ