২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:৪৩ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে ভাগ্নেদের হাতে মামা খুন ॥ আটক ১

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৫, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

মো. শফিকুল ইসলাম শফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তর জাহাঙ্গীরপুর দীগলা পাড়া গ্রামের মাজিম উদ্দিন (৭০) নামে এক ব্যক্তি “ জমির সীমানা সংক্রান্ত বিরোধ ” ভাগ্নেদের হাতে খুন হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় গুরুতর আহত মাজিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের কখর উদ্দিনের পুত্র জুবায়ের আলম জান্নাত (২২) নামে এক যুবককে আটক করেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত মাজিম উদ্দিন উত্তর জাহাঙ্গীরপুর দীঘলা পাড়া গ্রামের মৃত ঈসমাইলের পুত্র। একই গ্রামের বংশীয় মৃত নাজিম উদ্দিন ওরফে ঢুলির বাপের পুত্র আব্দুল কাদির, আব্দুর রাশিদ ও আল-আমীন গংদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেল ৩ টার দিকে তারই জের হিসাবে সীমানা নিয়ে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে ভাগ্নে আবদুল কাদির, রাশিদ ও আল-আমীন গংরা মাজিম উদ্দিন (৭০)কে পিটিয়ে আহত করে।এসময় মাথায় কাঠের ছেলির আঘাতে মাজিম উদ্দিন গুরুতর আহত হয । পরে তাকে দ্রুত মমেক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মৃত্যু ঘটে। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, বিষয়টি খুবই দু:খজনক। এরা কোন সমাজ-নামাজ মানে না।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করছি।

এ বিষয়ে জিজ্ঞাসাবারে জন্য একজনকে আটক করা হয়েছে। এছাড়া অপরাধীদের দ্রুত গ্রেফতার সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর সমাপনী অনুষ্ঠিত

রামগতির মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

রামগঞ্জ সাংবাদিকদের সাথে মেয়রের মতবিনিময়

রামগঞ্জে যে কারণে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হলো ৬শত পরিবার

পাকুন্দিয়ায় এমএ মান্নান মানিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আইসিটি ভবন উদ্বোধন

করিমগঞ্জ বাসীকে পবিত্র “ঈদ-উল-আযহার” শুভেচ্ছা জানিয়েছেন তদন্ত (ওসি) জয়নাল আবেদীন

কুলিয়ারচরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইটনায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

রামগতিতে স্বর্ণ দোকানের লকার চুরি

রাজশাহীতে ফ্ল্যাট কেনা ও বাড়ি করার ধুম