১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ভোর ৫:৪০ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নান্দাইলে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা সহ আটক ২

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৯, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ৬৪ বস্তা ভারতীয় শাড়ি-লেহেঙ্গা ভর্তি কাভার্ডভ্যান সহ দুইজনকে আটক করেছে।

বুধবার দুপুরে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ ও ওসি তদন্ত ওবায়দুর রহমানের নির্দেশনা মোতাবেক এসআই খন্দকার মোস্তাক সঙ্গীয় ফোর্সকে নিয়ে নান্দাইল চৌরাস্তা গোলচত্বর থেকে (ঢাকা মেট্রো-ন ১২১১৮৩) কাভার্ডভ্যানটিকে আটক করা হয়।

এসময় অবৈধ পথে আসা কাভার্ড ভ্যানের ভিতর সার্চ করে ৬৪ বস্তা ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা দেখতে পেয়ে সকল মালামাল জব্দ করে এবং চালক পারভেজ মিয়া (২৩) ও হেলপার মনিরমিয়া (২২) কে আটক করে। পরে উক্ত কাভার্ডভ্যান সহ আটককৃত ব্যক্তিদেরকে থানায় নিয়ে যায়। জানাগেছে দুজনেরই বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগর দিঘীগ্রামে। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থেকে উক্ত কাভার্ড ভ্যানটি নান্দাইল চৌরাস্তা হয়ে ঢাকার গাজিপুর জেলার মাওনার উদ্দেশ্যে গন্তব্য স্থানে যাচ্ছিল।

এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে জনগণের স্বার্থে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ী ও পাচারকারীদেরকে আইনের আওতায় আনার তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধীদের কোন ছাড় নেই।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আলোচনার শীর্ষে সফিকুল ইসলাম

কুলিয়ারচরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

লক্ষ্মীপুর জেলা আ’ লীগ সাধারণ সম্পাদক এড. নয়নকে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে শিক্ষার্থী হত্যা মামলায় লিটনসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে অভিনব কায়দায় মটর সাইকেল ও নগদ অর্থ ছিনতাই

কমলনগরে চর মার্টিন উচ্চবিদ্যালয়ে এমপিও ভূক্ত হওয়ায় আনন্দ র‌্যালী

রামগতিতে জয়ীতাদের সম্মাননা প্রদান

পত্নীতলায় দলিত/আদিবাসিদের সমস্যা সমাধানে আরকোর মতবিনিময় সভা

কমলনগরে সমালয় পদ্ধতিতে চাষকৃত ধান কাটা শুরু

কমলনগরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন