২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:৩৫ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মোবাইল কোর্ট অভিযান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২৯, ২০২২ ১২:৩৫ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনে মৎস্য সম্পদ রক্ষায় মোবাইল কোর্টের মাধ্যমে সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের সাতটি মশারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে এসব অবৈধ মশারী জাল আটক ও তার মালিক মির্জাপুর গ্রামের মৃত আবদুল করিমের ছেলে আশরাফ আলীকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া, পাকুন্দিয়া থানার এএসআই মেহেদী হাসান, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মিছবাহ উদ্দিন প্রমুখ।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত