২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:২২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ঋণের টাকার জন্য আত্মহত্যা চা দোকানির

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১০, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ঋণের টাকার জন্য আত্মহত্যা করেছেন হারুনুর রশীদ (৪০) নামের এক চা দোকানদার। ঘটনাটি ঘটেছে উপজেলার করইতোলা বাজার সংলগ্ন কোম্পানীর রাস্তার মাথা নামক এলাকায়। (আজ) সোমবার ভোরে ঝুলন্ত অবস্থায় ওই চা দোকানদারের মরদেহ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ। হারুন উপজেলা চরলরেন্স ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কোম্পানীর রাস্তার মাথা নামক এলাকার মৃত আমিন উল্লার ছেলে। তিনি ৩ মেয়ে ও ২ ছেলের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জনক হারুনের একটি চা দোকান ছিল। তার সংসারের একমাত্র মাধ্যম ওই দোকানটি । এতে দুই মেয়েকে ধারদেনা করে বিবাহ দেন তিনি। এনজিও সংস্থা আশা, ব্র‍্যাক, উত্তরণ ও প্রিজম বাংলাদেশ সহ বিভিন্ন এনজিও সংস্থাগুলো থেকে তিনি ঋণ নিয়ে দোকান ও সংসার চালাতেন । চলতি সপ্তাহে ১৪ হাজার টাকার কিস্তি পরিশোধ করে (আজ) সোমবার ভোরে ফজরের নামাজ শেষে তিনি দোকানের ভিতরে সাটার টাঙ্গিয়ে আত্মহত্যা করেন। পরে লোকজন দোকানের সাটার খুলে ভিতরে ঢুকে দেখেন হারুনের লাশ রশি দিযে ফ্যানের সাথে ঝুলানো। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, ঋণের কিস্তির চিন্তায় হারুন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

হারুনের স্ত্রী বিবি কুলছুম জানান, তার স্বামী ঋণের কিস্তির জন্যই মুলত আত্মহত্যা করেছেন। সাংসারিক অভাবের তাড়নায় হারুন প্রিজম বাংলাদেশ উপজেলার তোরাবগঞ্জ শাখা থেকে নেওয়া ১ লাখ বিশ হাজার টাকার মাসিক কিস্তি ১১,৪০০ টাকা, ব্রাক থেকে নেওয়া ১ লাখ টাকার মাসিক কিস্তি ১১ হাজার টাকা, উত্তরণ থেকে নেওয়া ৩০ হাজার টাকার সাপ্তাহিক কিস্তি ৩৫০০ টাকা, আশা থেকে নেওয়া ৭০ হাজার টাকার সাপ্তাহিক কিস্তি ২ হাজার টাকা সহ প্রতি মাসে হারুন মোট ২৯ হাজার ৫০০ টাকার কিস্তির মানসিক চাপ ও চিন্তায় থাকতেন।
আর এ চাপ বা দুশ্চিন্তায় তার স্বামী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তিনি।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চত করেছেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

হোসেনপুরে মসজিদের সাউন্ড সিসেন্টম চুরি

রামগঞ্জে নিখোঁজের ২৩দিনেও কবিরাজ জাফরকে উদ্ধার করতে পারেনি পুলিশ

পাকুন্দিয়ায় শিশু মৃত্যু ও মাতৃমৃত্যু প্রতিরোধে রিমেন কর্মসূচির উদ্বোধন

কমলনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত, আহত ৮

রায়পুরে ইউপি কমপ্লেক্স ও বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন-এমপি নয়ন

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি বেন্টু সম্পাদক মিজান

৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করছে আরএমপি

পত্নীতলায় বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

তাড়াইল ও ইটনা উপজেলার সংযোগ কাঠের ব্রীজ দেখতে ভিড় করছে দর্শনার্থীরা