৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:২৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহী মহানগরীতে সনি হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ১৩, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর চাঞ্চল্যকর সনি (১৭) হত্যা মামলায় তরুণ-তরুণীকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। হত্যার আগে সনিকে অপহরণের জন্য আসামিদের আরও ১০ বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাজশাহী’র দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ মহিদুজ্জামান এ রায় দেন।

যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হলেন মো. মঈন ওরফে আন্নাফ (২০), সে মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সাহাজীপাড়া এলাকার মো. মামুনের ছেলে ও হাবিবা কুমকুম সাবা ওরফে ঐশী (১৯), সে দরগাপাড়া এলাকার মো. বাদশা কসাইয়ের মেয়ে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে (সদর), মো. জামিরুল ইসলাম।

তিনি জানান, গত (৩ জুলাই ২০২২) সন্ধ্যায় মহানগরীর দড়ি খরবোনার রফিকুল ইসলাম পাখির ছেলে সনি তার বন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলো। বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯টায় আসামিরা সনিকে কৌশলে হেতেমখাঁ সাহাজী পাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। এরপর সনিকে অতর্কিতভাবে ভাবে হামলা করে গুরুত্বর জখম করে। ওই সময় স্থানীয়রা সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সনির বাবা রফিকুল ইসলাম পাখির এমন অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়েন করেন হয়।

মামলাটি তদন্ত শেষে বোয়ালিয়া মডেল থানার এসআই মো. মোতালেব হোসেন গত (২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি) আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দেন বিজ্ঞ আদালত।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় ৭ জুয়াড়ী গ্রেপ্তার

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন

কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২১ পালিত

সাবেক এমপি সিরাজুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কুলিয়ারচরে জুলাই শহীদদের স্বরণে নাম ফলক উন্মোচন ও বৃক্ষরোপন

কমলনগরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন বাংলাদেশ মসজিদ মিশন

কটিয়াদীতে চাচার হাতে নির্মমভাবে ভাতিজা খুন

কিশোরগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবি পরম ও বাপা’র

রামগঞ্জে ছাত্রদল ও ছাত্রলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ॥ মানববন্ধন

উপ-সম্পাদকীয়: বিসিএস (পরিবার পরিকল্পনা) সাধারণ ক্যাডারদের অস‌ন্তোষ