২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:২৯ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২০, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের মধ্যে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ প্রদান করা হয়েছে।

প্রতি বছর বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান, পাঠদান পদ্ধতি সহ কয়েকটি বিষয়ের উপর যাছাই বাছাই করার পর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান কমিটি নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক এবং প্রতিষ্ঠানকে পদক করে থকে।

তারই ধারাবাহিকতায় যাছাই বাছাইয়ের পর উপজেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান কমিটি এ বছর উপজেলায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় পশ্চিম চর গাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মধ্য চর ডাক্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশারেফ হোসেন, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা আলেকজান্ডার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মোমিন উল্যাহ।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, কয়েকটি বিষয় ভিত্তিক অত্যন্ত দক্ষতা এবং স্বচ্ছতার সহিত যাছাই বাছাইয়ের পর প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নির্বাচিত করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান, এ পুরস্কার শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহিত করবে। শিক্ষা এবং শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

চরকাদিরায় নদীভাঙা পরিবারকে উচ্ছেদের চেষ্টা,বসতঘর ভাঙচুর-লুটপাট

রামগতিতে জাপান টোব্যাকো অফিসে দূর্ধর্ষ চুরি

চর পোড়াগাছা ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নান্দাইলে রোপা আমন প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

রামগতিতে শহীদ শামীমের পরিবারকে জামায়াতের আর্থিক উপহার প্রদান

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কমলনগরে বন্যার্তদের এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নগদ অর্থ সহায়তা প্রদান

রাজশাহী কলেজ ক্যান্টিন-ডাইনিংয়ে ছাত্রলীগের বাকি পৌনে ২ লাখ টাকা

সাবেক এমপি সিরাজুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ