৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৫৮ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে মা ইলিশ শিকারের দায়ে জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৪, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে মৎস্য আইন অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে রিদন নামের এক জেলের ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ জরিমানা আদায় করা হয়।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার চর গাজী ইউনিয়নের মেঘনা নদীর টাংকি এলাকায় সরকারের মা ইলিশ ধরা নিষিদ্ধকালীন সময়ে আইন অমান্য করে মাছ ধরার সময় তাকে আটক করে বড়খেরী নৌ-পুলিশ ফাড়ির সদস্যরা। এ সময় তার কাছ থেকে মাছ ধরার জাল ও প্রায় ৩০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০এর ৫ ধারা ও মো. কো. আ. ২০০৯ এর ৭ (২) ধারা মোতাবেক তাকে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের হাকিম উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল হাসনাত খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন, বড়খেরী নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ ফেরদৌস আহমদ।

রিদন চর গাজী ইউনিয়নের টাংকি সমাজ এলাকার বশির আহমদের ছেলে।

জব্দকৃত ইলিশ ইয়াতিমখানায় বিতরণ করে দেয়া হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে ঘরের তালা কেটে দু’টি অটো চুরি

ইটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনী উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

কমলনগরে বাজারের চুরি ঠেকাতে ব্যবসায়িদের মানববন্ধন

ডামি নির্বাচন বর্জনের দাবিতে কমলনগরে বিএনপি’র বিক্ষোভ লিফলেট বিতরণ

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে গোসলে নেমে স্কুল ছাত্র নিখোঁজ

কমলনগরে সংবাদপত্র এজেন্ট নুর নবীর ইন্তেকাল

কমলনগরে সংবাদপত্র এজেন্ট নুর নবীর ইন্তেকাল

কুলিয়ারচরে ৯হাজার লিটার ডিজেল নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা তেলের গাড়ি খাদে

পাকুন্দিয়ায় মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পাকুন্দিয়ায় পুলিশ সুপারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

কাপ্তাই ইউএনও’র ভ্রাম্যমান আদালত পরিচালনা