৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:৩২ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

উপ-সম্পাদকীয়: স্থানীয় সরকারের সুশাসন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৩০, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ

উপ-সম্পাদকীয়: স্থানীয় সরকারের সুশাসন; ইউপি চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক করা কি সময়ের দাবি নয়? গ্রামবাংলার মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো ইউনিয়ন পরিষদ (ইউপি)। দেশের ভিত্তিপ্রস্তর যেখানে প্রোথিত, সেই তৃণমূল প্রশাসনকে যদি গতিশীল ও আধুনিক করতে হয়, তবে নীতিনির্ধারণী পদে অর্থাৎ চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক নির্ধারণ করা হবে না-তা জানতে চেয়ে রুল জারির পর বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

প্রশাসনিক জটিলতা ডিজিটাল রূপান্তর:

বর্তমান যুগ তথপ্রযুক্তি ও বিশ্বায়নের যুগ। একটি ইউনিয়ন পরিষদে এখন কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়, জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বলয়ের নানা ডিজিটাল সেবা পরিচালিত হয়। একজন চেয়ারম্যানকে কেবল গ্রামীণ সালিশ করা বা অনুদান বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলে না; তাকে সরকারের নানা পরিপত্র, বাজেট প্রণয়ন, অডিট রিপোর্ট এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (অউচ) বুঝতে হয়। নিরক্ষর বা নামমাত্র স্বাক্ষরজ্ঞানসম্পন্ন একজন জনপ্রতিনিধি সচিব বা অন্যান্য দাপ্তরিক কর্মকর্তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লে সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা ব্যাহত হওয়া স্বাভাবিক।

বিচারিক ক্ষমতার সাথে বাস্তবতার ফারাক:

গ্রাম আদালত আইন অনুযায়ী, একজন ইউপি চেয়ারম্যানের ৩ লাখ টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির বিচারিক ক্ষমতা রয়েছে। অথচ সমপরিমাণ বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কঠোর প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয়। সেখানে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা ছাড়াই একজন ব্যক্তি ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ প্রশাসনিক ও বিচারিক আসনে বসছেন—যা আইনের শাসন ও সুশাসনের ধারণার সাথে কিছুটা বেমানান।

উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা:

উন্নত বা উন্নয়নশীল অনেক দেশেই স্থানীয় সরকারের নেতৃত্বে আসার জন্য ন্যূনতম একাডেমিক ও প্রজ্ঞার মাপকাঠি নির্ধারণ করা থাকে। আমাদের লক্ষ্য যদি হয় ২০৩১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, তবে ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় প্রজ্ঞাবান, দূরদর্শী ও শিক্ষিত নেতৃত্ব নিশ্চিত করতেই হবে। শিক্ষা মানেই কেবল প্রাতিষ্ঠানিক সনদ নয়, শিক্ষা মানুষের ভেতর বিশ্লেষণী ক্ষমতা, মার্জিত আচরণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দূরদর্শিতা তৈরি করে।

ভোটের অধিকার বনাম যোগ্যতার মানদ:

অনেকে যুক্তি দেখাতে পারেন যে, গণতন্ত্রে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, এখানে যোগ্যতার শর্ত আরোপ করা কেন? কিন্তু প্রশ্ন হলো—চতুর্থ শ্রেণির পিয়ন বা সামান্য মালি পদে নিয়োগের ক্ষেত্রেও যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকে, তবে হাজার হাজার মানুষের ভাগ্যনিয়াতা, কোটি টাকার তহবিল পরিচালনাকারী এবং সমাজের দিশারি একজন চেয়ারম্যান পদে কেন কোনো শিক্ষাগত যোগ্যতা থাকবে না? এটি জনগণের ভোটাধিকার হরণ নয়, বরং ভোটাধিকারকে আরও বেশি অর্থবহ ও পরিপক্ব করার একটি প্রক্রিয়া।

তৃণমূল পর্যায় থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক স্থবিরতা দূর করতে শিক্ষিত জনপ্রতিনিধির বিকল্প নেই। ইউনিয়ন পরিষদের ২৬ ধারার সংস্কার এবং ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার এই আইনি ও সামাজিক আলোচনাকে আমাদের ইতিবাচকভাবে নেওয়া উচিত। একটি শিক্ষিত, সচেতন ও আধুনিক মননের চেয়ারম্যানই পারে একটি ইউনিয়নকে সত্যিকারের ‘মডেল ইউনিয়নে’ রূপান্তর করতে।

  • মো. বোরহান উদ্দিন
  • উদ্যোক্তা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক কলাম লেখক

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগর গর্ব সম্মাননা ও শিক্ষার্থী সংবর্ধণা

পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর সমাপনী অনুষ্ঠিত

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

কমলনগরে এতিমদের ঈদ উপহার

বাংলার মানুষ এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়—-মাওলানা মুহাম্মদ মামুনুল হক

কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী

রামগতি থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত

চট্টগ্রাম থেকে যেভাবে উদ্ধার হলো রামগঞ্জের গৃহবধু মোহনা

কমলনগরে গ্রাম আদালতের ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগতিতে গবাদি পশু নিয়ে দুঃশ্চিন্তায় খামারিরা