৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১২:০০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কটিয়াদীতে রাতের আঁধারে মরিচ ক্ষেতে দুর্বৃত্তের হানা; স্বপ্নভঙ্গ কৃষকের আহাজারি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৮, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ

রফিকুল টিটু, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতের আঁধারে ইমাম হোসেন খোকন নামে এক কৃষকের ১৪ শতক জমির মরিচ ক্ষেত কেটে বিনষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা। স্বপ্নের ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের আহাজারি থামছে না। ঘটনাটি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঘবের উমেদপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটে। কৃষক ইমাম হোসেন সকালে জমিতে গিয়ে এ ঘটনা দেখতে পান।

ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বর্ষাকালে বৃষ্টি বা পানি জমে থাকার কারণে সাধারণত মরিচের ফলন ভালো হয় না। তাই তিনি প্রায় আড়াই মাস আগে বগুড়া থেকে বিদেশি হাইব্রিড উচ্চ ফলনশীল জাতের মরিচের চারা সংগ্রহ করে মালচিং পদ্ধতিতে নিজের ১৪ শতক জমিতে রোপন করেন। রোপনের পর থেকেই কৃষি বিভাগের পরামর্শে নিয়মিত পরিচর্যা শুরু করেন। ইতি মধ্যে মরিচ গাছগুলো সুন্দর হয়ে বেড়ে উঠেছে। ফুলও ধরতে শুরু করেছে। আর কিছুদিন পর থেকেই মরিচ তুলে বিক্রি করতে পারবেন।

বর্ষাকালে মরিচের উৎপাদন কম থাকায় ভালো দামও পাওয়া যায়। প্রতিদিন ভোরে জমিতে যান আর মনে মনে স্বপ্ন বুনেন। কিন্তু শুক্রবার সকালে জমিতে গিয়েই দিশেহারা হয়ে পড়েন কৃষক ইমাম হোসেন খোকন। কে বা কারা জমির মরিচ গাছের গোরা কেটে ফেলে। ফুল ধরা গাছগুলো নেতিয়ে পড়েছে। তার হৃদয় ভাঙা আহাজারিতে আশে পাশের লোকজন জড়ো হয়ে সমবেদনা জানান। জমিটুকু আবাদ করতে তার ২৮ হাজার টাকা খরচ হয়েছে। বাজার ভালো থাকলে অন্তত দুলক্ষ টাকা বিক্রি হবে বলে আশা করছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তার সেই স্বপ্লভঙ্গ করে তাকে বিশাল এক ক্ষতির মুখে ফেলে দিয়েছে।

কৃষক ইমাম হোসেন খোকন বলেন, “আমার তো কারো সঙ্গে শত্রুতা নেই। কিন্তু কারা এই সর্বনাশ করল, কিছুই জানি না। আমার কষ্টের ফসল নষ্ট দেখে বুকটা জ্বলে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “ফসল নষ্ট করে কৃষকের ক্ষতি করা এটি খুবই বর্বরতা। কৃষকের পাশাপাশি মানুষের চাহিদারও ঘাতটি দেখা দিবে। উপ সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিচ্ছি। ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে কৃষক ইমাম হোসেনকে প্রণোদনা দেওয়া হবে। যারা এটি করেছে, তাদের বিচার হওয়া প্রয়োজন।”

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে সরেজমিনে খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা কৃষকের ফসল বিনষ্ট করেছে, তাদের আইনের আওতায় আনা হবে।”

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত