৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:০০ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কটিয়াদী পাইলট হাইস্কুলের প্রবীণ প্রধান শিক্ষক আর নেই

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৬, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

রফিকুল টিটু, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট হাইস্কুলের প্রবীণ প্রধান শিক্ষক শাফিউদ্দিন আহমেদ (৯৩) আর নেই।

মঙ্গলবার ভোরে বার্ধক্যজনিত কারণে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……………………………রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৬১ সনে তিনি কটিয়াদী পাইলট হাইস্কুলে সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে নিজ বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে কটিয়াদী পাইলট হাইস্কুলের (বর্তমানে সরকারি হাইস্কুল) প্রধান শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

সর্বশেষ - রামগতি উপজেলা