২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:০৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ৭, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ

মোহাম্মদ ছাইফ উল্লাহ হেলাল, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের ব্যবহৃত সরকারী মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে বলে জানা গেছে।

তার ব্যবহৃত মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার থেকে কোন ধরণের অর্থ দাবি করলে না দেওয়ার অনুরোধ জানিয়ে ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেজে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর আগেও ইউএনও’র ব্যবহৃত মোবাইল নাম্বারটি অনেকবার ক্লোন করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান কমলনগর থানায় সাধারন ডায়েরী (জিডি) করেন। এতে উল্লেখ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর এর অফিসিয়াল মোবাইল নম্বর (০১৭৮৮৫৭৭৭১৪) টি প্রতারক চক্র ক্লোন করে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অর্থ দাবি করছে বলে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার, কমলনগর, লক্ষ্মীপুর মহোদয়ের অফিসিয়াল, ব্যক্তিগত মোবাইল বা টেলিফোন নাম্বার ব্যবহার করে কেউ কোন ধরণের অর্থ দাবি করলে তা প্রদান থেকে বিরত থাকার জন্য এবং প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

বিষয়টির সত্যতা জানিয়ে ইউএনও মো. কামরুজ্জামান বলেন, একাধিক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমি জানতে পেরেছি, আমার মোবাইল নাম্বার থেকে ফোন করে তাদের কারো টাকা দাবি করে আসছে। তারা (ইউপি চেয়ারম্যান) জানে আমি তাদের কাছ থেকে টাকা চাই না।

তাই বিষয়টি আমাকে অবহিত করেছে। আমি তাৎক্ষণিক ঘটনাটি থানায় জিডি করা হয়েছে এবং কেউ যাতে টাকা দিয়ে প্রতারিত না হয় সেজন্য ফেসবুকে সতর্কবাতা দিয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ প্রতারিত হয়নি বলে জানান তিনি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় পাচারকালে ৫০ বস্তা ডিএপি সার জব্দ

কমলনগরে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় এবিএম আশরাফ উদ্দিন নিজান

স্বাস্থ্যকথা: Ganglion cyst (গ্যাংগলিয়ন সিস্ট) সম্পর্কে জানুন

লক্ষ্মীপুরে হাউজ ওয়ারিং, ফ্যান ও ওয়াটার পাম্প মেরামত প্রশিক্ষণ

রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই বাড়ির দু-পক্ষের মারামারি, আহত-১০

পাকুন্দিয়া হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন

চট্টগ্রামস্থ রামগতি-কমলনগর উপজেলা সমিতির ইফতার মাহফিল-২০২৪ অনুষ্ঠিত

রামগতির পোড়াগাছা ইউনিয়নে কাঁচা রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শিবলী নোমান

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রামগতি বাজার মীর রোডে অগ্নিকান্ডে ২০ দোকান পুড়ে ছাই