২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৫৪ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ

মো. জাহিদ হোসাইন, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কমলনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধিকার আন্দোলনের বীজ। জননেতা এবিএম আশরাফ উদ্দিন নিজা সাহেবের নির্দেশনায় আমরা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ভাষার মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর।”

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক এম দিদার হোসেনসহ সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ তৃণমূল পর্যায়ের কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে কৃতি ফুটবলার দুই নারীকে সংবর্ধনা

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ জয়নাল আবেদীন আর নেই

হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের মামলায় ধর্ষক গ্রেপ্তার

পত্নীতলায় প্রধানমন্ত্রীর কর্তৃক গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কমলনগরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়পুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট পরিচালনা

কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত

পাকুন্দিয়ায় পূর্ব বিরোধের জেরে বসতঘরে আগুন, থানায় অভিযোগ

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত