২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৩৭ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কমলনগরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৫, ২০২৬ ১১:২৭ অপরাহ্ণ

কবির হোসেন রাকিব ,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে যথাযথ মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৫ মার্চ ২০২৬ইং) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অতিথিবৃন্দ প্রথমে ২৫ মার্চের কালরাত্রিতে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা