১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৯ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে এনসিপি’র অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২৪, ২০২৫ ১২:১৮ পূর্বাহ্ণ

খায়রুল আলম ফয়সাল, কিশোরগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র ১ নং সংগঠক আকরাম হোসেন রাজ-এর সৌজন্যে কিশোরগঞ্জে এতিম, অসহায়, ছিন্নমূল, দরিদ্র, শিশু ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের আখরা বাজার সৈয়দ নজরুল ইসলাম চত্বরে পথচারী ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে আকরাম হোসেন রাজ এর সৌজন্যে এতিম, অসহায় ও শতাধিক পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। পরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন মিয়ার উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) র ১ নং সংগঠক আকরাম হোসেন রাজ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ন আহবায়ক যুবায়ের আলম (যুগ্ন আহবায়ক), সাইফ আব্দুল্লাহ মানার (যুগ্ন আহবায়ক), এনায়েত হোসেন অপু (আহবায়ক, ইটনা নাগরিক কমিটি), ডা. হেরী এবং অন্যান্য উপজেলার নেতা নেত্রী ও সাধারণ শিক্ষার্থীরাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে চুরির অপবাদে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

কমলনগরে মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত ডিগ্রি মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় ২৬ জন মেদাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ট্যাবলেট বিতরণ

দৌলতখানে প্রাথমিকের প্রধান শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে কটুক্তি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন, আরএমপি’র পুলিশ কমিশনার

নান্দাইলে পিতার হত্যাকারীদের বিচারের দাবীতে কন্যার সাংবাদিক সম্মেলন

রামগতিতে ঔষধ ব্যবসায় সিন্ডিকেট

রামগতিতে বিনম্র শ্রদ্ধায় নানান কর্মসূচীতে জাতীয় শোক দিবস পালিত

কমলনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনসার বাহিনীর বস্ত্র সামগ্রী বিতরণ

কমলনগর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে প্যানেল চেয়ারম্যান ও উদ্যোক্তার উপর হামলা