১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:৩১ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবি পরম ও বাপা’র

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৬, ২০২৩ ১১:৩৬ অপরাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ রক্ষা মঞ্চ (পরম) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা।

রবিবার বেলা ১১ টা থেকে দুই ঘন্টাব্যাপী জেলা শহরের বত্রিশ এলাকায় একটি অবৈধভাবে ভরাট করা পুকুরের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন কিশোরগঞ্জ জেলা শহরে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন একশত সত্তুরটি পুকুড়ের প্রায় সবগুলোই ভরাট করা হয়ে গেছে। বাকিগুলোও ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এসব পুকুর ভরাটে পিছিয়ে নেই সরকারি প্রতিষ্ঠানগুলোও। জেলা শহরের পুকুর গুলো উদ্ধার এবং খনন করে ব্যবহার উপযোগী করার দাবি জানানো হয় মানববন্ধনে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার (বাপা) সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন পুকুড়গুলো ভরাট করে ফেলায় পরববেশ হুমকীর মুখে পরছে। শহরের কোথাও আগুন লাগলে পানি সংগ্রহ করে আগুন নেভানো যাবেনা সহজে। তাছাড়া তীব্র তাপদাহে পুকুরগুলো শহরবাসীর স্বস্তির ভরসাস্থল। দুঃখের বিষয় প্রশাসন নিজেই পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করছে।

পরিবেশ রক্ষা মঞ্চের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী বলেন, খুব ধীরে ধীরে জেলা শহরের পুকুড়গুলো ভরাট করা হচ্ছে। পৌরসভা কতৃপক্ষসহ সংসৃষ্ট সকল অধিদপ্তর এ বিষয়ে কেন নিরব তা বোধগম্য হচ্ছেনা। আমরা পরিবেশে রক্ষা সংগঠনগুলো সেই শুরু থেকে মানববন্ধন কর্মসূচি পালন এবং স্মারকলিপি দিয়ে যাচ্ছি। কিন্তু প্রশাসনের কুম্ভকর্ণের ঘুম ভাঙছেইনা। এ বিষয়ে আমরা বড় ধরনের আন্দোলন করবো, এমনটাই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সম্পাদকীয়: শবে বরাতের গুরুত্ব ও ফজিলত

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: ব্যারিস্টার কায়সার কামাল

হোসেনপুরে সম্মেলন উপলক্ষে আ’ লীগের বর্ধিত সভা

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ঈদ-এ-মিলাদুনন্নবী অনুষ্ঠিত

কাপ্তাই-চন্দ্রঘোনা দুই থানা পরিদর্শণে—রাঙামাটি পুলিশ সুপার

নিজ কর্মস্থলেই মৃত্যু পরিবারের সাথে ঈদ করা হলো না মাদরাসা শিক্ষকের

কমলনগরে বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ভাইসহ বোনের মৃত্যু

রায়পুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্ট পরিচালনা