২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৩৩ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঢাকাস্থ রামগতি উপজেলা সমিতির নির্বাচনে মিজান-মাসুদ-জুয়েল প্যানেলের বিজয়

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

সাম্প্রতিক স্বদেশ ডেক্স: রামগতি উপজেলা সামিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মিজান-মাসুদ-জুয়েল প্যানেল বিজয় লাভ করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ কে এম জসিম উদ্দিন।

৩ বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজান আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আতিক উল্যাহ পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আফতাব উদ্দিন মাসুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল হামিদ পেয়েছেন ৪ ভোট। সংগঠনিক সম্পাদক পদে ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ জুয়েল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুল খালেক মাসুদ পেয়েছেন ১২ ভোট। কমিটিতে মোট ৩৫টি পদের মধ্যে ১২টি পদে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে। বাকি ২৩ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ, ঢাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

নব-নির্বাচিত সভাপতি মিজান আহমেদ বলেন, ভোটারদের কাছে আমরা কৃতজ্ঞ, সামনের দিনে সকলের সহযোগিতা আশা করছি।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়ে মো. হেলাল উদ্দিন বলেন, আল্লাহর কাছে শুকরিয়া। ভোটাররা আমাদের প্যানেলের ওপর আস্থা রেখেছেন তাই তাদের ধন্যবাদ। আগামী দিনে ঢাকাস্থ রামগতির মানুষের কাল্যাণে কাজ করে যাবো।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্ম দিনে আলোচনা সভা

রামগতিতে কেন্দ্রীয় নেতা তাসবীরুল হক অনু’র শীতার্তদের মাঝে কম্বল উপহার

যাত্রা পথে পরিচয়, বাড়ি ফেরার কথা বলে কলা বাগানে ধর্ষণ

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ

রামগতির সড়ক দূর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বয়স্কদের অনুদান ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

রামগতিতে সন্ত্রাসী কায়দায় দোকান-ঘর দখল

রামগঞ্জে জোরপূর্বক গাছ কেটে সম্পত্তি দখল

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আহবায়ক কমিটি গঠন

পাকুন্দিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ