২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:১৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ৬, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

মো. মঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে আল আমিন (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়।

আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র সদস্য। পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট মো. জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার সময় উপজেলার বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পাটমহালে উপজেলা বিএনপির অফিসের সামনে আসেন। এ সময় বিএনপি নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, আল আমিন নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা এই চিকিৎসকের।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে বিনামূল্যের সার-বীজ পাচ্ছে ৬ হাজার কৃষক

কমলনগরে গরম ও তাপদাহে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করেন জামায়াত

কমলনগরে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি ও জন্ম বার্ষিকী পালিত

কমলনগরে মাতাব্বারনগর দারুচ্ছুনাত আলিম মাদ্রাসায় মহান বিজয় দিবস পালিত

পাকুন্দিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন ও কলাগাছ কর্তন

রামগতিতে টাংকি মাছঘাট দখল করতে গিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

উপ-সম্পাদকীয়: আলোর পথে ৩০ দিন (পর্ব-০২)

কুলিয়ারচরে নির্বাচন আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা

উপ-সম্পাদকীয়: আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর রহিম এর সান্নিধ্যে আনন্দঘনমূহুত্বের একদিন

করিমগঞ্জ বাসীকে পবিত্র “ঈদ-উল-আযহার” শুভেচ্ছা জানিয়েছেন তদন্ত (ওসি) জয়নাল আবেদীন