১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৯:০৯ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ২৩, ২০২৪ ১০:১১ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

বুধবার (২২ মে) বিকেলে উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় মঠখোলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাজী জাফর আলী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য দেন, নবগঠিত কমিটির আহবায়ক মাহমুদুল হাসান মাসুম, যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম আকাশ ও সদস্য ফরহাদ মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য শাহরিয়ার হোসেন জাকির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মনির হোসেন, সদস্য আবু সাঈদ রনি, এনামুল হক বিজয়, এমদাদুল হক মনির, সুজন মিয়া, রাজিব হাসান, মাসফিক, অনিক ইসলাম আবির ও মাহফুজুর রহমান শাকিবসহ শতাধিক নেতাকর্মী।

বক্তারা নবগঠিত কমিটিতে তাদের স্থান করে দেওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১৮ মে উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিনের যৌথ স্বাক্ষরে আগামি তিন মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা সপ্তাহ ২০২৪ পাকুন্দিয়ায় বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান

কমলনগরে জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ

রশিদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জে দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মো. জালাল উদ্দিন

কমলনগরে খাল দখলমুক্তকরণ ও খননের দাবীতে মানববন্ধন

কুলিয়ারচরে যানজটমুক্ত বাজার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিতদের জয়, জামায়াতের ভরাডুবি

রামগতিতে গণধর্ষণের শিকার গৃহবধূ

গ্রামীণ সড়কে ভাঙা কালভার্টে চলাচলে দুর্ভোগ