৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১:৫৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
আগস্ট ২১, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ও তিনশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার দিগাম্বর্দী বাজার ও চরপাড়াতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মধ্য পুটিয়া গ্রামের মো. সাবেদ আলীর ছেলে মো. মনির হোসেন (৩২) ও একই উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের শহীদুল্লাহর ছেলে মো. নুরুল ইসলাম (৩২)। এ ঘটনায় পাকুন্দিয়া থানা পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের দিগাম্বর্দী বাজারে অভিযান চালিয়ে দুলালের মুদি দোকানের সামনে থেকে ৫০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি মো. মনির হোসেনকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। অপর দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের ইউনুছ মিয়ার বাড়ির দক্ষিণ পাশ থেকে তিনশ গ্রাম গাঁজাসহ মো. নূরুল ইসলামকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। তাদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে যাত্রীদের হয়রানি বন্ধে সিসিএস এর মানববন্ধন

কমলনগরে মাদ্রাসা সুপারের শেষ কর্মদিবসে দোয়া অনুষ্ঠান

নান্দাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রামগতিতে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলারকে বিএনপি কর্মীদের মারধর

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াই জমে উঠেছে

টেকনাফে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দোকান ব্যবসায়ী গুরুতর আহত

সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে প্রেস ব্রিফিং

তাড়াইলে নবাগত ইউএনও তানজিলা আখতার এর মতবিনিময়

লক্ষ্মীপুরে চেয়ারম্যানকে পেটালেন মেম্বার

নান্দাইলে মাদ্রাসা ছাত্রছাত্রীদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানবন্ধনব