১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৪২ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়া পৌরসভার ৪৩ কোটি ৭৬ লক্ষ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ৩০, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় ৪৩ কোটি ৭৬ লক্ষ ২৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ। এই বাজেটে রাজস্ব খাতে মোট ব্যয় ৩ কোটি ৭৫ লক্ষ ৪৭ হাজার ও উন্নয়ন খাতে মোট ব্যয় ৩৯ কোটি ৬১ লক্ষ ২৭ হাজার, রাজস্ব উদ্বৃত্ত ৩৯ লক্ষ ৫৩ হাজার টাকা।

রবিবার (৩০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র তরিকুল ইসলাম আসাদ, সিদ্দিক হোসেন, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরিফ, রাকিবুল ইসলাম ছোটন মোজাহিদুল ইসলাম সেলিম, মস্তোফা কামাল, নাসির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার প্রিয়া, কুলসুম বেগম, আফরোজা আক্তার, পৌর ইঞ্জিনিয়ার নাজেমুল জিসান, পৌর হিসাবরক্ষক এনামুল হক, আইউজি আইপি প্রকল্পের সিডিএ কর্মকর্তা মো. আক্কাছ আলী, মো. বিপ্লব মিয়া।

এই সময় পৌর কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট সভার আগে শহর সমন্বয় কমিটির টিএলসিসি এর সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটি গঠন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান হলেন আবুল হোসেন লিটন

হোসেনপুরে জাতীয় ভোটার দিবস উদযাপন

রাজশাহী মহানগরীতে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

পাথর দেওয়ার নামে সোয়া কোটি টাকা প্রতারণা; রাজশাহী নগরীতে কুখ্যাত প্রতারক জাভেদ গ্রেফতার

রামগতিতে বিপুল ভোটে সাবেক এমপি আবদুল্লাহ বিজয়ী

রামগতিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

হোসেনপুর স্বাস্থ্য কর্মকর্তার পিতা জাহিদুল আলম রতন আর নেই

পাকুন্দিয়ায় ছড়িয়ে গেছে সরিষা চাষের লক্ষ্যমাত্রা; হলুদ ফুলে স্বপ্ন বুনছে কৃষক

নান্দাইলে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত