২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:১১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা কমিটির অনুমোদন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ২, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম খোকন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কক্সবাজার জেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট প্রাথমিক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকারের নেতৃত্বে সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নুরুল হোসাইন দায়িত্ব পেয়েছেন।

কমিটির অনুমোদন উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও জনকল্যাণমুখী পেশা। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কক্সবাজার জেলা কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি জেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করবে।

কেন্দ্রীয় সভাপতি খান সেলিম রহমান বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সবসময় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে কাজ করে আসছে। কক্সবাজার জেলা কমিটি সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ অনুসরণ করে সাংবাদিকদের কল্যাণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং জনস্বার্থে নির্ভীক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় নবগঠিত কমিটি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে বলে তাদের প্রত্যাশা।

এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কক্সবাজার জেলা কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। পাশাপাশি সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণে সত্যনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

নবনিযুক্ত সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক নুরুল হোসাইন কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও আদর্শকে ধারণ করে কক্সবাজারের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবকে একটি আরও শক্তিশালী, কার্যকর ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা