১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:২১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রাজশাহীতে বৃষ্টি চেয়ে নামাজ, অঝোরে কাঁদলেন মুসল্লিরা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ২৫, ২০২৪ ১১:৪৬ অপরাহ্ণ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী প্রতিনিধি: তীব্র খরায় পুড়ছে রাজশাহী। বৃষ্টির জন্য মুসল্লিরা আদায় করলেন ইস্তিসকার নামাজ। রাজশাহী নগরীর তেরোখাদিয়ায় শহীদ এ এইচ এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ নামাজ আদায় করা হয়। এসময় মুসল্লিরা অঝোরে কাঁদলেন বৃষ্টির জন্য। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং বৃষ্টির জন্য দোয়া করেন।

নামাজের শুরুতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এতে ইমামতি করেন মাওলানা আবুল কাশেম ফারুকী । পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন।

এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

নামাজ আদায় শেষে মাওলানা আবুল কাশেম ফারুকী বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (স.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরের শিক্ষক কন্যা ডা. তৃষার সাফল্য

পাকুন্দিয়ায় পানির নিচে ১৬৯৫ হেক্টর রোপা আমন

লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটি

কুলিয়ারচর পূর্ব গাইলকাটা ফুটবল টুর্নামেন্ট-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

জনগনের ইচ্ছার প্রতিফলনই হবে আমার আগামীর নির্বাচন—এবিএম আশরাফ উদ্দিন নিজান

অষ্টগ্রামে দূর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামগতিতে প্রধান শিক্ষকদের গ্রুপিং আর সহকারীদের দাপটে প্রাথমিক শিক্ষার বেহাল দশা

রামগতিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

বাঘায় বাবুল হত্যা মামলায় চেয়ারম্যানসহ ৭ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ