১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:০৫ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা চেয়ারম্যানের পশ্চিমবঙ্গে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২, ২০২২ ১২:০০ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর ) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল কলকাতা হাওড়ার বিশিষ্ট ব্যবসায়ী চার বার এভারেস্ট বিজয়ী ডক্টর কিরণ পাত্র (চেয়ারম্যান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু)’র নিমন্ত্রণে ইছাপুর শিবাজী সংঘের উদ্যোগে দূর্গাপূজা উৎসব অনুষ্ঠানে যোগদান করেন।

হাওড়া জেলার জেলা শাসক আইএএস অফিসার স্বপ্না আর্য চেয়ারম্যান সাহেবকে অভ্যর্থনা জানান এবং শিবাজী সংঘের নেতৃবৃন্দ ব্যাজ ও সম্মাননা উত্তরীয় এবং ফুলের শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় । চেয়ারম্যান সাহেবের বন্ধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছোট ভাই বাবুন ব্যানার্জি। যিনি কলকাতা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমি আপনাদের নিকট ঋণী হয়ে গেলাম। আপনারা আমাদেরকে মহান মুক্তিযুদ্ধের সময় যে সহযোগিতা করেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে আমরা চির কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, আমি মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সকলকে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ তথা আমাদের রামগতি উপজেলায় উপস্থিত থাকার সদয় আমন্ত্রণ জানাচ্ছি।

উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান, সবাই আমার দাওয়াত গ্রহণ করেছেন এবং আসবেন বলেও আমাকে নিশ্চিত করেছেন। বিশেষ করে আমার বন্ধু ডক্টর কিরণ পাত্র ও বাবুন ব্যানার্জি (মাননীয় মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছোটভাই) আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে রামগতি আসবেন।

 

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাতের আঁধারে গোয়াল ঘরের তালা কেটে ৩ গরু চুরি

নান্দাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কমলনগরের ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু

অবশেষে লক্ষ্মীপুর-৪ এবিএম আশরাফ উদ্দিন নিজান এর হাতেই ধানেরশীষ

কিশোরগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন চাইলেন অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক

কিশোরগঞ্জে একতা নাট্য গোষ্ঠীর ৩৬ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কমলনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক বিট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার উদ্যােগে কিশোরগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাপার উদ্যােগে কিশোরগঞ্জে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কমলনগর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা