1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি-কমলনগরের মসজিদে-মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ৪, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মসজিদে-মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রামগতি উপজেলার চর পোড়াগাছার জামিয়া ইসলামীয়া নুরুল উলূম কওমী মাদরাসায় দোয়া ইউনুস, খতমে খাজেগান পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।

ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) ১ম যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগাম), ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর উদ্যোগে এই আয়োজন করা হয়।

এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত কমলনগরের মিয়াপাড়া হাজী হাফিজুল্লাহ জামে মসজিদ, ফজুমিয়ারহাট মাদরাসাতুল দাওয়াহ ও এতিমখানা, উত্তর চর জাঙ্গালিয়া হাফিজুল হক পাটওয়ারী মাদরাসা, বাঁশতলা দারুস সুন্নাহ ইসলামী কাওমী মাদরাসা, ইসহাকনগর হাই স্কুল অ্যান্ড কলেজ, বশির উল্যাহ হাওলাদার জামে মসজিদ, সাহেবেরহাট আশ্রাফুল উলুম ইসলামীয়া কাওমী মাদরাসা, আনন্দ বাজার জামে মসজিদ, জাতুন নেকাকাইন জামে মসজিদ, সাহেবেরহাট আশরাফিয়া এতিমখানা, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় সবাই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

সুবর্ণচরে হ্যান্ড টলি চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু

রামগতিতে স্বপ্নযাত্রা ওয়াটার এ্যাম্বুলেন্স উদ্বোধন

রামগতিতে আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের আলোচনা সভা ও সম্মাননা প্রদান

কমলনগরে কিশোরীকে ধর্ষণ; সৎ বাবা গ্রেপ্তার

পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ বর্ষ বরণ উৎসব উদযাপন

অষ্টগ্রাম হাওরের মাটি পাচার; গ্রেফতার ৫: মালামাল জব্দ

পাকুন্দিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রামগঞ্জে সংঘর্ষের ঘটনায় দুই শতাধিক বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা