২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৩২ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি পৌরসভায় মেয়র প্রার্থী ডা. জামাল উদ্দিনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২৬, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. জামাল উদ্দিনের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬ইং) বিকেল ৪ ঘটিকায় আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ও মেয়র প্রার্থী ডা. জামাল উদ্দিন।

পৌরসভা যুবদলের আহ্বায়ক মাস্টার আব্দুল করিমের সঞ্চালনায় এবং আলেকজান্ডার বাজারের সভাপতি খন্দকার বাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিন এবং রামগতি উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার খন্দকার দিদারুল ইসলাম।

সমাবেশে বক্তারা পৌরবাসীর উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আগামী পৌরসভা নির্বাচনে ডা. জামাল উদ্দিনের পক্ষে সকল নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন রামগতি পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুন মাস্টার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাস্টার আব্দুল করিম, পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. নোমান হোসেন, রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিটু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম নয়ন, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং উপজেলা প্রজন্ম ৭১-এর সদস্য সচিব মো. নাহিদ তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী ও জুয়ারীদের বিরুদ্ধে বিট পুলিশিং প্রতিরোধ সভা

পুঠিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম-যোগ-বিয়োগের কারসাজিতে কোটি টাকা আত্মসাৎ

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় জোর করে জমি দখলের পাঁয়তারা

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহেলের মনোনয়ন ফরম ক্রয়

রামগঞ্জে জোরপূর্বক গাছ কেটে সম্পত্তি দখল

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

বহিরাগত সন্ত্রাসীদের মহড়া; রামগঞ্জ পৌর মেয়র ও নির্বাহী কর্মকর্তা মুখোমুখি

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে তিনজন দলীয় এবং চারজন স্বতন্ত্র প্রার্থী