২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৪৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে অবৈধ ব্রিকফিল্ড ধ্বংস করলো প্রশাসন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ২৯, ২০২২ ৯:৩৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ভাবে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অবৈধ ব্রিকফিল্ড সেগুলোর মধ্যে তিনটি ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা ও থানা পুলিশ সদস্যরা সহ অবৈধ ব্রিকফিল্ড ধ্বংসে চর রমিজ ইউনিয়নের চর আফজল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী, সাথে ছিলেন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ সদস্যরা।

সকালে এ অবৈধ তিন বিক্সে ভেক্যু মেশিন নিয়ে পরিচালিত অভিযান কালে আলা উদ্দিন মালের আল্লাহর দান, সানাউল্যাহ সানুর তিশা ও আমির হোসেন আমুর আমরী ব্রিকফিল্ডে আসেন উপজেলা নির্বাহী অফিসার। তারা ইট পোড়ানোর জন্য ব্রিকফিল্ড স্থাপনের কোন বৈধ কাগজ দেখাতে না পারায় ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয় ইটের খামাল, চুঙ্গা সহ ইট পোড়ানোর উপকরণ। এ সময় ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটিয়ে ফিল্ডের আগুন নিভিয়ে দেয়।

উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার এস এম শান্তুনু চৌধুরী জানান, শস্য ভান্ডার ও পরিবেশ সুরক্ষায় উপজেলায় বে-আইনী ব্রিকফিল্ড ধ্বংসে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, চর রমিজ ইউনিয়নে অবৈধ ভাবে গজিয়ে উঠেছে প্রায় ২০টির বেশী বেআইনী ব্রিকফিল্ড। তাদের চিমনির ধোয়ার আচ্ছন্ন হয়ে পড়েছে গ্রামের গ্রাম। গ্রামের কারো বাড়ীতে কোন গাছে এখন আর সবুজ পাতা দেখা যায় না। সমস্ত গাছের ফুল, মুকুল, কচি পাতা মরে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো এলাকা। এক সময়ের সবুজের সমারোহের শস্যভান্ডার এখন পোড়া ইটের লাল বালু আর ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নান্দাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুলিয়ারচরে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হলেন আলহাজ্ব আলাল উদ্দিন

কমলনগরে স্বপ্নযাত্রার এ্যাম্বুলেন্স বিতরণ

লক্ষ্মীপুরে নদী-খাল খনন ও পুনঃখননে প্রস্তুতি নিয়েছে সরকার

রামগতিতে ৩ ট্রাক লোহার শাটারসহ আটক-৩

রামগঞ্জে মাদ্রাসা ভবন নিলাম নিয়ে সভাপতি ও প্রিন্সিপালের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

কমলনগরে দুঃস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে আলোচনার শীর্ষে সফিকুল ইসলাম

উপ-সম্পাদকীয়: হাওর অঞ্চলের অকাল বন্যার প্রভাব ও করণীয়