১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৩:২৯ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে ছাত্রদলের বর্ধিত সভা ২০২৬ অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ৯, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ

মো. তৌহিদুল ইসলাম নয়ন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামগতি উপজেলা শাখা, পৌরসভা, আসম আবদুর রব সরকারী কলেজ শাখার উদ্যোগে বর্ধিত সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬ ইং) বিকেল ৩টায় রামগতি উপজেলার আলেকজান্ডার বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে’র সদস্য সচিব হাসিবুর রহমান অভি।

প্রোগ্রামের শুরু পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন আলেকজান্ডার কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মো. আরাফাত হোসেন।

বক্তব্যের শুরুতে জুলাই আগস্ট সকল শহীদের স্মরনে, একমিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়, এবং শহীদের আত্মার মাগফিরাত কামনায়, একবার সূরা ফাতেহা, তিন বার সূরা এখলাস পাঠ করা হয়।

রামগতি পৌরসভা ছাত্রদলের আহবায়ক শাহাজাদা প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি ডা. মো. জামাল উদ্দিন।

রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগতি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, রামগতি পৌরসভা বিএনপি’র সভাপতি শাহেদ আলী পটু, রামগতি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল-আমিন, রামগতি উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েল, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলে’র যুগ্ন-আহবায়ক মুসা আবদুল্লাহ রাসেল, নাছিরুজ্জামান রাসেল, মুন্সী মসুদুর রহমানসহ প্রমূখ।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামগতি উপজেলা শাখা, পৌরসভা, আসম আবদুর রব সরকারী কলেজ শাখার প্রধান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম, ইউনিটভিত্তিক কার্যক্রম জোরদার, নতুন নেতৃত্ব তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এবং ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনের সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান।

সভায় রামগতি উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির বিএনপি’র পদ বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

রামগতিতে বঙ্গবন্ধুর আশ্রয়নের পুরাতন ঘরের টিন কাঠ লুট

ইটনায় বন্যা পরিস্থিতি দূর্গত এলাকা ঘোষণার দাবি

রামগতিতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াতের আমির ডা: সফিকুর রহমান

কমলনগরে প্রাথমিকের প্রধান শিক্ষককে সংবর্ধনা

নোয়াখালীতে ইবনে সিনা হাসপাতাল উদ্বোধন, ৩৫% কমে সেবার ঘোষণা

দুর্গাপূজা অসহায় সনাতন ধর্মালম্বী নারীদের শাড়ি উপহার দিলো ছাত্রশিবির

কমলনগরে সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ইউনিয়ন আ’ লীগের পকেট কমিটি, প্রতিবাদের ঝড়

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ইটনায় কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণ