১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:৪৫ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জামায়াতের দাঁড়িপাল্লার বিশাল গণজমায়েত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহর সমর্থনে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারী ২০২৬) বিকালে পৌর জামায়াতের আয়োজনে পৌর আলেকজান্ডার মুন সিটি মাঠে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা জাফর আহাম্মদ এর সঞ্চালনায় গণজামায়েতে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ, জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মিজানুর রহমান, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এড, শাহাদাত হোসেন, উপজেলা জামায়াত আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারী আলী মুর্তুজা, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমূখ।

দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী এ আর হাফিজ উল্যাহ তার বক্তব্যে বলেন, আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লা বিজয়ী হলে রামগতি কমলনগরে সরকারী হাসপাতাল দুটি আধুনিক সুবিধা সম্বলিত করা, ভুলুয়া নদী পুন: খনন, মেঘনা নদীর তীর রক্ষায় টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ, পৌর শিশুপার্ক নির্মাণ, পর্যটন অবকাঠামো নির্মাণ ও এলাকা ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে ইনশাল্লাহ।

গণজমায়েতের পরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণজমায়েতের স্থানে গিয়ে শেষ হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে কিশোরী-কিশোরদের সাইকেল র‌্যালী

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা রিসোর্স টিমের প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হলেন মোহাম্মদ শামসুদ্দীন

পাবলিক পরীক্ষা, চাকরি, শিক্ষক নিয়োগ সহ যে কোনো পরীক্ষায় নকল হলে শাস্তি- শিক্ষামন্ত্রী

রামগতির ইউএনও’র সাথে প্রধান শিক্ষক সমিতির মতবিনিময়

কিশোরগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগ

কমলনগরে চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত

কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি