২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১০:১৭ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে জেএসডি’র মহিলা সমাবেশ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ২১, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পৃথক পৃথক ইউনিয়নে জেএসডি’র কয়েকটি ওয়ার্ড মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চর পোড়াগাছা ইউনিয়ন জেএসডি ও সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (২০অক্টোবর) সকালে চর পোড়াগাছা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ও বিকালে একই ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সহ সভাপতি ও জাতীয় নেতা আ স ম আবদুর রবের সহধর্মীণী বেগম তানিয়া রব। বিশেষ অতিথি ছিলেন জেএসডি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা দিবা, রামগতি উপজেলা জেএসডি সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন, যুব পরিষদের সভাপতি হান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বার, ইউপি সদস্য বাবুল মেম্বার, জামাল মাঝি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব বলেন, আমরা একটি শোষণ বঞ্চনাহীন এবং বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছি। একটি গোষ্ঠী নির্বাচনের আগেই দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলতে চাচ্ছে। এজন্য আপনাদের সবাইকে আগামী নির্বাচনে ভেবে চিন্তে ভোট দিতে হবে। যারা আপনাদের কল্যাণে কাজ করে তাদের পক্ষে রায় দিবেন প্রত্যাশা রাখি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে তফসিল ঘোষণার পরে নিজ হাতে ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

পাকুন্দিয়ায় পুলিশ সুপারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা

পাকুন্দিয়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের একত্রিকরণ সেমিনার অনুষ্ঠিত

রামগঞ্জে দল্টা মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীর পাশে দাড়িয়েছেন চেয়ারম্যান প্রদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত

কুলিয়ারচরে আইভি রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

রামগতিতে শিক্ষক গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময়

নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার সুবিধাভোগী নারীকে পিটালেন

৩১ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশ সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী হবে: বিএনপি নেতা কাকন

কমলনগরে মেঘনার ঢেউয়ে ভেসে যাওয়া জনজীবন আজ বিপর্যস্ত

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ও এনসিডি কর্ণার উদ্বোধন