২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ৮:৫২ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের একত্রিকরণ সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ৭, ২০২৪ ৭:২২ পূর্বাহ্ণ

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১টায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের নিয়ে পূর্ণএকত্রিকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার কিশোরগঞ্জ-এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পূর্ণএকত্রিকরণ করণে প্রতিষ্ঠানের ভূমিকা সংক্রান্ত বিষয়ে আলোচনা ও ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-প্রকল্প পরিচালক মো. জাহিদ আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক নজরুল ইসলাম, ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর রাজীব ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মিছবাহ উদ্দিন ও মুজিবুর রহমান।

সেমিনারে বিদেশ প্রত্যাগতদের ওয়েজ অনার্স কল্যাণ সেন্টারের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তির বিষয়ে আলোচনা হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা