২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ২:৪৫ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে বিআইডব্লিউটিএ’র যোগসাজসে চাঁদাবাজি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা তীর রক্ষা বাঁধ এলাকাটি পর্যটন এলাকা হিসেবে পর্যটন কর্পোরেশন থেকে সরকারী ভাবে ঘোষণা না হলেও বিআইডব্লিউটিএ (বওপ) বিভাগের লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীরহাট নদী বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বাঁধ এলাকাটিকে টুরিস্ট এলাকা হিসেবে ঘোষণা দিয়ে কোটেশান বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দেন। ইজারা নিয়ে একটি পক্ষ বেপরায়া চাঁদাবাজিতে মেতে উঠেছে।

দেশের বিভিন্ন স্থান হতে প্রতিদিন ভ্রমণ পিপাসুরা এ এলাকায় এসে ভীড় জমাচ্ছেন। ছোট ছোট স্পীডবোট সহ বিভিন্ন নৌযানে চড়ে নদীতে ঘুরে বেড়ানো বা মেঘনার বুকে জেগে উঠা নতুন লম্ভাখালীরচর, চর আবদ্যুলাহ এলাকায় ঘুরতে যান দর্শনার্থীরা। এদিকে তীর রক্ষা বাঁেধর সোয়া দুই কিলোমিটার এলাকাটি বিনোদন কেন্দ্র হিসেবে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঘোষণা না দিলেও বিআইডব্লিউটিএ কর্মকর্তা শাহ আলম টুরিস্ট জোন হিসেবে কোটেশন বিজ্ঞপ্তি দিয়ে ইজারা প্রদান করে টাকা হাতিয়ে নেন।

সূত্রে জানা যায়, বিআইডব্লিউটিএ’র ইজারা প্রদান পদ্ধতির ৩৩ এর খ নং অনুচ্ছেদ অনুযায়ী শর্ত সাপেক্ষে ৩০ দিনের জন্য শুল্ক /চার্জ আদায়ের অনুমোদন দেয়া হয়। মজুচৌধুরীরহাট নদী বন্দরের নিয়ন্ত্রানাধীন আলেকজান্ডার টোরিস্ট ঘাট/পয়েন্টটি ১জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত শুল্ক/চার্জ আদায় কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি প্রদান করেন বিআইডব্লিউটিএ’র মজু চৌধুরীর হাট নদী বন্দর এর (বওপ) বিভাগের ভারপ্রাপ্ত বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। যার নামে ইজারা দেয়া হয়েছে তাকে খুজে পাওয়া না গেলেও চাঁদা তুলতে দেখা রাজনৈতিক দলের কর্মীদের। এ পয়েন্ট থেকে বিআইডব্লিউটিএ’র অনুমোদিত যাত্রীবাহী নৌযান চলাচলের একমাত্র বৈধ পয়েন্ট বহদ্দারহাট লঞ্চঘাটের দূরত্ব আধাকিলোমিটার। এছাড়া বিআইডব্লিউটিএ বন্দর ইজারার ও কোন কোন ধরনের নৌযান থেকে কি পরিমাণ শুল্ক আদায় হবে তার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এ ক্ষেত্রে মানা হয়নি সরকারী কোন নির্দেশনা।

জানাযায়, উপজেলা পরিষদের সামনে থেকে টুরিস্টদের নিয়ে নদীতে ঘুরে বিনোদনের জন্য ঘুরতে যাওয়া ছোট স্পীডবোট ও নৌযান থেকে চাঁদা আদায় করা হচ্ছে নিয়মিত। লক্ষ্মীপুর জেলা বিআইডব্লিউটিএ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমের স্বাক্ষরিত একটি চিঠিকে পুজি করে একটি প্রভাবশালী মহল এ চাঁদাবাজি করছে। যদিও শাহ আলমের বক্তব্য তিনি পরবর্তিতে এ চিঠি বাতিল করেছেন। এদিকে চাঁদাবাজরা তাদের চাঁদা উত্তোলন অব্যহত রেখেছে। উপজেলার মাজাররোড এলাকার আবদুস সহিদের ছেলে মোসলেহ উদ্দিনের নাম ব্যবহার করে করা হচ্ছে টোল আদায়ের নামে এ চাঁদাবাজি।

ভূক্তভোগী মোছলেহ উদ্দিন, জাফর সহ অনেকে জানান, আমরা ৮টি হলুদ রংের ছোট ফাইবার বোট প্রতি দৈনিক ৩ শ টাকা আর তার চেয়ে একটু বড়গুলো দৈনিক ৬শত টাকা হারে শুল্কর নামে চাঁদা দিতে হয়। একদিকে ওয়াশব্লক, চেঞ্জিং রুম সহ অবকাঠামোগত অসুবিধায় পর্যটক আসছেনা অন্যদিকে চাঁদার ভারে জর্জরিত আমরা। এখন আমরা এ ব্যবসা ছেড়ে দেবার উপক্রম হয়েছে।

বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম বলেন, আমাদেরকে ভুল বুঝানো হয়েছে। শুল্ক আদায়ের কেটেশনটি বাতিল করা হয়েছে।

বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিনের কাছে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে চাঁদা দাবিকে কেন্দ্র করে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্গচুর, আহত-৪

বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে প্রেস কনফারেন্স: “এটা স্বপ্ন নয়, শপথ”—ড. রাস বিহারী ঘোষ

রামগতি পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ৪

রামগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী পালিত

উপ-সম্পাদকীয়: আপনার ত্যাগের মাধ্যমে অপরের কল্যাণ নিহিত

পত্নীতলায় কবি রউফের গীতিমঞ্জরী বইয়ের মোড়ক উন্মোচন

পাকুন্দিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

উপ-সম্পাদকীয়: বর্তমান সরকারের কাছে নারী ভোটাররা কী চান?

কমলনগরে কৃষি মেলার উদ্বোধন