৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫৮ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে স্বর্ণ দোকানের লকার চুরি

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
নভেম্বর ১৬, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি পৌর ২নং ওয়ার্ড চর ডাক্তার গ্রামের স্বর্ণ ব্যবসায়ী দিপংকর চন্দ্র দাসের দোকানের শার্টারের তালা ভেঙ্গে লোহার লকার এবং যন্ত্রপাতি নিয়ে গেছে চোরের দল।

শুক্রবার (১১নভেম্বর) গভীর রাতে বুড়া কর্তার আশ্রম সংলগ্ন মাতৃ শিল্পালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দিপংকর বাদী হয়ে রামগতি থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

ভূক্তভোগী দিপংকর আরো জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ী চলে যান তিনি। গভীর রাতে চোরের দল তার দোকানের শার্টারের তালা ভেঙ্গে দোকানে ঢুকে লকারের তালা ভাঙ্গার চেষ্টা করে খুলতে না পেরে অবশেষে লোহার লকার সহ তুলে নিয়ে যায়। তার দোকানে লকারের ভিতর রক্ষিত প্রায় ৪৫ভরি বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার ও সামান্য কিছু নগদ টাকা ছিল। লকার নেয়ার সময় তারা দোকানের কিছু যন্ত্রপাতি নিয়ে যায়। লোহার লকারটি অত্যন্ত ভারী হওয়ায় অন্তত ৪/৫জন লোক ছাড়া যা তোলা সম্ভব নয় তাই দূর্ধর্ষ এ চুরিতে সংঘবদ্ধ চোর চক্র জড়িত বলে তিনি জানান।

রামগতি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান চুরির ঘটনাটি শুনেছি। চুরি প্রতিরোধে পুলিশ ও গ্রাম পুলিশের টহল ও নজরদারী জোরদার করছি।

স্থানীয়রা জানায় ইদানিংকালে উপজেলার বিভিন্ন হাট বাজার এবং বাসা বাড়ীতে চুরির উপদ্রুব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ গভীর উদ্বেগ উৎকন্ঠার মধ্যে রয়েছে। চুরি প্রতিরোধে তারা আইন-শৃংখলা বাহিনী ও গ্রাম পুলিশের টহল ও নজরদারী জোরদারের দাবী জানায়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরের প্রাণ পুরুষ মুছা মিয়া সিআইপি’র ৩ য় মৃত্যু বার্ষিকী পালিত

কমলনগর উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা-ধাওয়া

বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবে না গ্যারান্টি দিয়ে বলতে পারি: খাদ্যমন্ত্রী

পাকুন্দিয়ায় গাছ কাটা নিয়ে একজন খুন

পাকুন্দিয়ায় অবৈধ বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেড জব্দ, গ্রেপ্তার ৬

রামগতিতে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট এসোসিয়েশনের মতবিনিময়

হোসেনপুরে অটো চোর চক্রের এক নারী সদস্য আটক

রামগতিতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

রামগতিতে বিএনপি’র হামলায় জাতীয় পার্টির সভা পন্ড, আহত ৬