১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১০:২৫ সোমবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতিতে হাত পা বেধেঁ কিশোরী গণধর্ষণ, আটক-২

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ১৪, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে এক কিশোরীকে হাত পা বেধেঁ ধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক শরীফকে এবং একই দিন বিকালে অপর অভিযুক্ত রাজুকে চর গাজী ইউনিয়নের টুমচর এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, বুধবার সকালে বাড়ির আঙিনার পাশে নিজেদের পালিত ছাগল বেঁধে আসে কিশোরী। দুপুরে ছাগল আনতে গেলে একই এলাকার জুয়েল (১৮), আজাদ (১৭), রাজু (১৮) ও শরীফ (২৪) তার হাত পা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটির গোঙানির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকদল পালিয়ে যায়।

এদিকে এ ঘটনা কাউকে না জানাতে ধর্ষিতা কিশোরীর পরিবারের লোকজনকে নানা ধরনের হুমকি ধমকি ও চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে ধর্ষকদের বিরুদ্ধে। স্থানীয় বিএনপি নেতা আবদুর রহমান ও সাহাব উদ্দিন বিষয়টি মীমাংশার কথা বলে ভূক্তভোগী কিশোরীর পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ দেয়ার জন্য চাপ দেন। ঘুষের বিষয়টি জানাজানি হলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে প্রশাসন চাপে পড়ে যায়। পরে ভূক্তভোগী কিশোরী ও তার পরিবারের লোকজনকে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

রামগতি থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন কিশোরী ধর্ষনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরই মধ্যে আমরা ২ ধর্ষককে গ্রেফতারে সক্ষম হয়েছি বাকি ধর্ষকদের আটকে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় কৃষকদের মাঝে কম্বাইন হারবেষ্টার ও মাড়াইকল বিতরণ

কমলনগরে মাওলানা আবুল খায়ের জামায়াতের আমির নির্বাচিত

লক্ষ্মীপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

রামগতির বিএনপি’র পদ বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, এবার মিললো সর্বোচ্চ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

রায়পুরের বিভিন্ন ইউনিয়নে বহিরাগতদের মহড়া : ৬৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

অবৈধ ক্ষমতাকে নবায়ন করার ডামি নির্বাচন বর্জন করুন— রামগতিতে বেগম তানিয়া রব

লক্ষ্মীপুর ইউএনও কার্যালয়ে লাইব্রেরী এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন

অসুস্থ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদাকে দেখতে গেলেন হিউম্যান এইডের একটি টিম

কমলনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ