মো. রফিকুল হায়দার টিটু, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়াচক্রের আয়োজনে ৩৩তম লক্ষটাকা প্রাইজমানি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ান হওয়ার প্রত্যয় নিয়ে প্রতিদ্বন্দ্বি উভয় দল নাইজেরিয়া ও ওগান্ডার একঝাক বিদেশী খেলোয়ারসহ জাতীয় দলের খেলোয়ারদের অন্তর্ভূক্ত করে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামেন বোয়ালিয়া ফুটবল একাডেমি বনাম বেতাল ছুবেজ্জামান একাদশ। যেন প্রত্যন্ত এলাকায় এক আন্তর্জাতিক ফুটবল ফাইনাল উপভোগ করলো কিশোরগঞ্জ ও আশপাশের জেলাগুলো থেকে আগত অন্তত বিশ হাজার দর্শক। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলাটি নির্ধারিত ৯০মিনিট গোল শূন্য থাকায় ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ১-০ গোলে বেতাল ছুবেজ্জামান একাদশকে হারিয়ে বোয়ালিয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ান হয়।
শুক্রবার (৫ জুন ২০২৬ইং) বিকালে উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিশান মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফুটবল আসরে জেলার সর্ববৃহৎ আয়োজনের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।
উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ তোফাজ্জল হোসেন খান দিলিপ। প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি ও সভাপতি আচমিতা জর্জ ইন্সটিটিউশান পরিচালনা কমিটি মো. আশফাক আহমেদ জুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি রুহুল আমিন আকিল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, আচমিতা জর্জ ইন্সটিটিউশান এর প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামসহ প্রমুখ।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম মাঠে উপচে পড়া দর্শকদের কষ্ট লাঘবের জন্য জর্জ ইন্সটিটিউশান মাঠকে একটি পুর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপান্তরের ঘোষণা এবং তা আগামী বছর টুর্নামেন্ট শুরুর আগেই তা বাস্তবায়নের আশ^াস দেন। পরে চ্যাম্পিয়ান দলের হতে গোল্ডকাপ ও লক্ষ টাকার প্রাইজমানি তুলে দেন।

















