১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ১১:২০ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কুলিয়ারচরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা সংবর্ধিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
ডিসেম্বর ১১, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ” নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলার পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ক্যাটাগরিগুলো হলো সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখা।

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও জয়ীতাদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. আনিসুর রহমান, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রুবিনা আরিফসহ মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী ও কর্মচারীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে পালিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা নারীদের পাঁচটি ক্যাটাগরিতে জয়িতা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে হুফফাজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কমলনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

টেকনাফে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা; সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা চান

হোসেনপুরে মসজিদের সাউন্ড সিসেন্টম চুরি

অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

রামগতির বিবিরহাট রশিদিয়ার প্রধান শিক্ষকের হাতে কর্মচারী লাঞ্চিত

পাকুন্দিয়ায় মাদক কারবারিদের ‘সেইফ জোন’ খ্যাত চরআলগি পরিদর্শনে প্রশাসন

কমলনগরের ২৫ বছরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু

কমলনগরে জারিরদোনা খালের উচ্ছেদ অভিযান শুরু