১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৯:২১ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ৩১, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনকে বহিস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারী) বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে রামগঞ্জ পৌরসভার সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নেতকর্মীদের একাত্ত্বতা প্রকাশ করে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ সামছু, ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাবেদ হোসেন, ৬নং লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়েজ উল্যা জিসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, হাবিবুর রহমান পবন ঢাকা থেকে রামগঞ্জে এসে শান্তিপ্রিয় রামগঞ্জকে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন। প্রশাসনের উচ্চ প্রদস্থ কর্মকর্তা মহোদয়ের সামনে এধরনের ন্যাক্কারজনক ঘটনার ত্রীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পবনকে দল থেকে বহিস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।

উল্লেখ্য রামগঞ্জ পৌরসভা ভবনের সামনে মাসব্যাপী মেয়র কাপ ব্যাডমিন্টন টূর্নমেন্টের সেমিফাইনাল খেলা উপভোগ করতে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আখন্দ ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান পিপিএম, থানার ওসি মোঃ ইমদাদুল হক হক, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারীর উপস্থিত হয়। এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারী রাত ৯টায় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের দেওয়া উপজেলা যুবলীগ বনাম লামচর টাইগার ক্লাবের মধ্যে খেলা চলছিলো। এসময় খেলার চলাকালীন সময় আউট হওয়া না হওয়া নিয়ে উভয় দলের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। এসময় খবর পেয়ে হাবিবুর রহমান পবন ঘটনাস্থলে উপস্থিত হলে মঞ্চে বসা নিয়ে পবনের কর্মী ও মঞ্চে থাকা লোকজনের মধ্যে বিতর্ক শুরু হলে উভয়ের মধ্যে হট্টগোল শুরু হলে মঞ্জে থাকা অতিথিরা ঘটনাস্থল থেকে চলে যায় এবং এক পর্যায়ে খেলা বন্ধ হয়ে যায়।

এবিষয়ে জানতে হাবিবুর রহমান পবনের মোবাইলে ফোন করলে তার স্ত্রী দিলরুবা বেগম জানান, পবনের উদ্যোগে যুবলীগের একটা টিম ওখানে বেশ কয়েক ম্যাচে খেলে সেমিফাইনাল পর্যন্ত উঠে এসেছে। কিন্তু রবিবার রাতে আয়োজকরা ওই খেলায় আমাদের দলকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। এসময় আমার ছেলে ইসফাকুর রহমানকে উশৃংখল একদল যুবক অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শণ করে। খবর পেয়ে আমি ও পবন দ্রুত ঘটনাস্থলে গেলে কথা কাটা-কাটির এক পর্যায়ে খেলা বন্ধ হয়ে যায়। এর বেশী কিছু হয়নি।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতিতে ভুলুয়া নদীর ভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার, বাঁধের দাবীতে মানববন্ধন

পাকুন্দিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

পাকুন্দিয়া হাসপাতালে বিনামূল্যে সিজার অপারেশন

দেড় যুগ পর রামগতি উপজেলা আ’লীগের সম্মেলন

কিশোরগঞ্জে দায়রা জজ আদালতের পিপি অ্যাড. মো. জালাল উদ্দিন

নান্দাইলে আব্দুস সালামের সহধর্মীনির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

নোয়াখালীতে কাজী ফার্মের বিরুদ্ধে পরিবেশ ও শব্দ দূষণের অভিযোগ

রামগঞ্জে ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভেকু মেশিন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর

রামগতিতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা

হোসেনপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত