৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৩:৫৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৬, ২০২৫ ১২:৩২ পূর্বাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: “Be a Hand Wash Champion” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় তাড়াইল উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে একটি বর্নাঢ্য র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: পপি খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিম, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আল আমীন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক।

সভায় বক্তারা বলেন, “নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এটি নিজের ও পরিবারের সুরক্ষার অন্যতম উপায়।” পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় বাড়িঘর ভাংচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কমলনগরের বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায়, দুইজন র‍্যাবে ১১ হাতে গ্রেফতার

কমলনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান শাহিদা

কিশোরগঞ্জে ডা. এস কে এম নাজমুল হাসান সহযোগী অধ্যাপক (হেপাটোলজি) হিসেবে পদোন্নতি

নান্দাইলে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ॥ গ্রেফতার-০১

উপ-সম্পাদকীয়: প্রবীণদের ভালোবাসুন, যত্ন নিন

কমলনগরের প্রতিবন্ধী কোরআন হাফেজ মাহবুবের এক পায়ে এগিয়ে চলা

রামগতির মেঘনা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

লক্ষ্মীপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

কমলনগরে মহিলা দলের বর্ণাঢ্য শোভাযাত্রা