১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ দুপুর ১২:১৮ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পাকুন্দিয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ২৬ বছর পর গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মে ১২, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামিকে ১৬ বছর পর ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৩)। তিনি ২০০১ সালে একটি হত্যা মামলায় অভিযুক্ত হন এবং ২০১০ সালে আদালত তাকে মৃত্যুদন্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

মঙ্গলবার ভোরে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাকুন্দিয়া থানা পুলিশ র‌্যাব এর সহায়তায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে কারাগারে নেওয়া হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই এলাকার সোহেল মিয়ার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে আবুল কালাম আজাদ তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা চর লক্ষিয়া গ্রামের জসিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় পলাতক থাকার পর অবশেষে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

সর্বশেষ - নোয়াখালী জেলা

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

পাকুন্দিয়ায় ৫০পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

হোসেনপুরে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন

পিয়ারাপুর-ভবানীগঞ্জ মহাসড়কে বসছে মাছের হাট ও সবজির বাজার

পাকুন্দিয়ায় তামাক বিরোধী প্রশিক্ষণ

কমলনগরে বিবাহিত-অছাত্র দিয়ে কমিটি দেয়ায় দুই ছাত্রলীগ নেতার পদত্যাগ

কুলিয়ারচরে বাংলাদেশ ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

রামগতিতে মারামারির ঘটনাকে ধর্ষণ চেষ্টার মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ

রামগতিতে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামায়াতের আমির ডা: সফিকুর রহমান

পাকুন্দিয়ার বুরুদিয়া ইউপি’র উপ-নির্বাচনে হেনা আক্তার জয়ী