৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন্ধ্যা ৭:২৬ রবিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১২:২৮ পূর্বাহ্ণ

আবু তাহের, রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে আসমা বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার দায়ে মাদকাসক্ত স্বামী মো. ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রামগঞ্জ থানা ওসি তদন্ত মো. জহিরুল আলম বিশেষ অভিযান চালিয়ে দেহলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের দেহলা আজিজ মুন্সী বাড়িতে। গৃহবধু আসমার ভাই মো. মামুন হোসেন বাদী হয়ে ইউসুফকে আসামী করে রামগঞ্জ থানায় ৩০২ ধারা মোতাবেক একটি হত্যা মামলা দায়ের করে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বিগত ১২ বছর পূর্বে দেহলা গ্রামের আজিজ মুন্সী বাড়ির মৃত নুরুল হকের মাদকাশসক্ত ছেলে মো. ইউসুফের সাথে একই গ্রামের খলিফা বাড়ির সিরাজুল হকের মেয়ে আসমা বেগমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ইউসুফ বিভিন্ন সময় মাদক সেবন করে বাড়িতে এসে স্ত্রী আসমাকে বেদমভাবে পিটিয়ে গুরুতর আহত করতো।

এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর রাতে একইভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে অবস্থার অবনতি দেখে স্থানীয় বাড়ির লোকজন ওই গৃহবধুকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ঢাকায় নিয়ে যাওয়ার পরমর্শ দেয়। ঢাকায় নেওয়ার পথে আসমা মারা যায়।

আসমার ভাই মো. মামুন হোসেন জানান, বোনের ৩জন সন্তান থাকার কারনে অনেক নির্যাতন আমরা মুখ বুঝে সহ্য করেছি। কিন্তু ওই অমানুষটা আমার বোনকে মেরেই ফেললো। এজন্য আমি তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান মামলা দায়েরের সাথে সাথে স্বামী ইউসুফকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কুলিয়ারচরে ইমাম-উলামা ও হিন্দুধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা

মাছ ধরা ট্রলারের তেল চুরির অপবাদে শ্রমিককে মারধর, পরিবার থেকে বিকাশে টাকা নিয়ে মেলে মুক্তি

নান্দাইলে নিসচার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

রামগঞ্জে ব্লাড ও সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

রামগতিতে সন্ত্রাসী কায়দায় দোকান-ঘর দখল

নান্দাইলে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই; অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি

কমলনগরে ফুটপাতের ৪০ অবৈধ দোকান উচ্ছেদ, ১৭ হাজার টাকা জরিমানা

রামগতিতে শাহনাজের খুনির ফাঁসির দাবীতে মানববন্ধন