৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:১৫ শনিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠান

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুন ২০, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

মো. কামাল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন। বুধবার দিন ব্যাপী এ পুনর্মিলন অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬৩টি ব্যাচের প্রায় ৫ হাজার প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত হলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেশ বরেন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

এছাড়া পুনর্মিলন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক টুটুল চক্রবর্তী, আহ্বায়ক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব কামরুল হাসান ও সদস্য সচিব জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল উপস্থিত ছিলেন।

রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া রাত ৮ টার দিকে রামেন্দু মজুমদার ও ড. মাকছুদ কামাল লক্ষ্মীপুর শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ীতে লীলা কুন্তল স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

রামগতির মেঘনা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

অষ্টগ্রামে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে নাগরিক সংবর্ধনা

বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে প্রেস কনফারেন্স: “এটা স্বপ্ন নয়, শপথ”—ড. রাস বিহারী ঘোষ

কুলিয়ারচরে বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন

কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন আবারো প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ

রামগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে শ্রমিক নিহত

রামগতিতে অটোরিকসার ব্যাটারী চুরি

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার ২য় বছর পূর্তী উপলক্ষে নগরীর সাহেব বাজারে র‌্যালি

রামগতিতে যুবদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

রামগতিতে সেনাবাহিনীর সোর্স পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ