১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ বিকাল ৪:৩৭ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

তাড়াইলে খেলাফত মজলিসের প্রার্থী শাহানের গণসংযোগ

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
অক্টোবর ১৯, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ

মো. ওমর খান সানি, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,কিশোরগঞ্জ শহর শাখা খেলাফত মজলিসের সভাপতি ও সাবেক মেধাবী ছাত্রনেতা হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান শনিবার (১৮অক্টোবর ২০২৫) সন্ধ্যায় তাড়াইল সদর বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস এর মার্কা দেয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের দেয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।

এর আগে তিনি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে ‘দারুল কোরআান মাদ্রাসায়’ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন,“খেলাফত মজলিস ইসলামপ্রিয় জনগণের আশা-আকাঙ্ক্ষার দল। ইনশাআল্লাহ জনগণ সুযোগ দিলে এই এলাকায় ন্যায়, উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করব।”

তিনি আরও বলেন, “রাজনীতি হবে আদর্শ ও সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। দেশের মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

গণসংযোগ কর্মসূচিতে তাড়াইল উপজেলা ও ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয় বাজার ও জনগণের মধ্যে প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

সর্বশেষ - রামগতি উপজেলা