৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১১:৩১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতির মেঘনায় মাছ শিকার, ২১ জেলের জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ১৩, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ শিকারে নামায় ২১ জেলের জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেকের পাঁচ হাজার টাকা করে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে রামগতিহাট মাছঘাট এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদেরকে আটক করা হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ দুই মাস নদীতে মাছ আহরণ, ইলিশ শিকার, পরিবহণ, বেচাকেনা দন্ডনীয় অপরাধ। এতে অপরাধীকে সর্বোচ্চ ২ বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা ও উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

এদিকে রামগতি উপজেলার মেঘনা নদী এলাকায় অর্থদন্ডপ্রাপ্ত ২৫ জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে নেমেছে। এতে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫টি বেহুন্দি জাল ও ৪টি নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জেলের প্রত্যেককে পাঁচ হাজার করে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪জনকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা দন্ডপ্রাপ্ত অপরাধ করেছে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - কিশোরগঞ্জ জেলা

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়ায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

পুঠিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে অনিয়ম-যোগ-বিয়োগের কারসাজিতে কোটি টাকা আত্মসাৎ

কমলনগরে মেঘনা নদীতে জলদস্যুর হামলায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানঘর ভাংচুর ও লুটপাট

হাজিরহাট উপকূল সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

লক্ষ্মীপুরে সরকারি খাল দখলের মহোৎসব

চর পোড়াগাছা ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে; আমীর খসরু মাহমুদ চৌধুরী

কিশোরগঞ্জে যুবককে পথ আটকে মারধরের অভিযোগ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন পাকুন্দিয়া পৌরসভা