৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ২:২২ বুধবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের হাতে রোগী লাঞ্চিত

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
মার্চ ২২, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

মুহাম্মদ নিজাম উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে হাসপাতালের ডাক্তার কর্মচারীদের মধ্যে ভাগ বাটোয়ারার অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম সরোয়ারের হাতে এক রোগীকে লাঞ্ছিত ও নির্যাতনের ঘটনা ঘটেছে। চিকিৎসা নিতে আসা ভূক্তভোগী আবু রায়হান (১৭) ও তার পিতা মো. জামাল মাঝি মাতা ফরিদা বেগমের সাথে এ অসদাচরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাসপাতালের রোগীসহ স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী জামাল মাঝি জানান, তার ছেলে আবু রায়হান দীর্ঘদিন জ্বরে ভুগছেন। রোববার (১৭ মার্চ) রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আবু রায়হানকে। এর আগে তিনি ডা. মো. শাহ আবদুল্লাহ আল মাছুমের ব্যবস্থায় স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে বিভিন্ন পরীক্ষা করান। এ ক্ষোভে সোমবার ভর্তিকৃত আবু রায়হানের চিকিৎসা পত্রাদি দেখে তার কাগজপত্র ছুঁড়ে ফেলে দেন কথিত আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম সারোয়ার। এসময় রোগীসহ তাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করেন তিনি।

জানাযায়, ডা. গোলাম সরোয়ার খন্দকার ডায়াগনষ্টিক নামের অন্য আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট রোগী দেখেন।

বিশ্বস্তসূত্রে জানা যায়, দ্বীর্ঘদিন থেকে অফিস সহকারী আবদুর রহমান ডাক্তার গোলাম সারওয়ার সহ কয়েকজনের একটি সিন্ডিকেট হাসপাতালের ঔষধপত্র সহ বিভিন্ন খাতের টাকা লুটেপুটে খাচ্ছেন।

অভিযোগ অস্বীকার করে আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন, রোগী আবু রায়হানের সাথে কিছু হয়নিতো। তিনি সাংবাদিককে অফিসে যাওয়ার অনুরোধ করে মুঠোফোনের লাইন কেটে দেন।

এবিষয়ে রামগতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, হাসপাতালে আসা রোগী আবু রায়হানের বাবা জামাল মাঝি ও মা ফরিদা বেগমকে লাঞ্ছিতের বিষয়টি দুঃখ জনক। সরকারি হাসপাতালে এমনকাজ কখনই কাম্য নহে। বিষয়টি আমাদের দুজন ডাক্তারের মাঝে ভুল বুঝাবুঝি। হাসপাতালে বসেই আমরা এটি মীমাংসা করে নেবো বলে জানান ওই কর্মকর্তা।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর জানান, হাসপাতালে আসা রোগীকে লাঞ্ছিত ও নির্যাতনের বিষয়টি শুনেছি। তবে তদন্তে সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

কমলনগরে অনিয়ম-দুর্নীতির তদন্তে স্বাক্ষ্য দেওয়ার জের, সহকর্মীকে ফাঁসাতে স্বাস্থ্য কর্মকর্তার নাটক

তাড়াইলে অসহায়ের জমিতে জোরপূর্বক পাটিবাঁধ, সংঘর্ষের আশংকা

কমলনগরে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কুলিয়ারচরে সাত কেজি গাঁজাসহ এক নারী আটক

হোসেনপুরে ভাই-বোন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

লক্ষ্মীপুরে এমপি নয়নের সাথে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

রামগতিতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে গণবিক্ষোভ

কমলনগরে আদর্শ শিক্ষক ফেডারেশনের ইফতার আয়োজন

পাকুন্দিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড একটি দোকান পড়ে ছাই

কমলনগরে ভুলুয়ার জলাবদ্ধতা নিরসনে অভিযান