২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৮:৫৬ মঙ্গলবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

কিশোরগঞ্জ-৩ আসনে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য হলেন জাপা মহাসচিব চুন্নু

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ১০, ২০২৪ ১:৪৬ অপরাহ্ণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ তাড়াইল-করিমগঞ্জ আসনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। যদিও ছোটখাট কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তির্র্পণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাপা মহাসচিব ও বর্তমান এমপি অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রধানমন্ত্রীর সাবেক এডিসি মেজর (অব.) নাসিমুল হক। তিনি পেয়েছেন ৪২ হাজার ২৩৫ ভোট।

এ আসনের ১৮ টি ইউনিয়নে তাড়াইল-করিমগঞ্জ দুই উপজেলায় ৪ লাখ ১৩ হাজার ৬৫৩ জন ভোটার ছিল। ভোটারদের মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ২০০ এবং নারী ভোটার ২ লাখ ১ হাজার ৪৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৩ জন।

উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাড়াইল-করিমগঞ্জ সংসদীয় আসনে ৮ জন প্রার্থী অংশ নিয়েছিল। জাতীয় পার্টির প্রার্থী বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি (লাঙ্গল), এনপিপি প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোট (আইওজে) প্রার্থী ওমর ফারুক (মিনার), এবং চার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা (কেটলি), যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি), মো. রুবেল মিয়া (ট্রাক) ও গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভুঁইয়া (কবুতর)।

সর্বশেষ - রামগতি উপজেলা

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী

পাকুন্দিয়ায় ৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিভারসিটি প্রেসক্লাব ও আরআরইউ এর উদ্দ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুলিয়ারচরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

নান্দাইলে প্রলোভন দেখিয়ে ৪ লক্ষাধিক টাকা আত্মসাত

রামগতিতে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রামগঞ্জে ব্লাড ও সেবা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

রামগতিতে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিশেষ মেধা যাচাই বৃত্তি ও পুরস্কার বিতরণ

হোসেনপুরে সারের মূল্য বৃদ্ধি ও লোডশেডিং এর প্রতিবাদে মানববন্ধন