২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:২১ বৃহস্পতিবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

ঢাকা চাঞ্চ্যকর হত্যা মামলার দুই আসামি ভোলা’য় র‍্যাব এর হাতে আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জুলাই ১৯, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ

মেহেদী হাসান শরীফ, দৌলত খান (ভোলা) প্রতিনিধি: মোহাম্মদপুর থানাধীন চাঁদউদ্যান (লাউতলা) এলাকার চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলার দুই আসামি কে আটক করেছে ভোলা র‍্যাব এর একটি টিম।

গোয়েন্দা তথ্যা, সোর্স, ও প্রযুক্তি ব্যবহার করে ১৮ জুলাই ২০২৫ ইং তারিখ ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১৬ জুলাই ২০২৫ ইং সন্ধ্যা অনুমানিক ৬টা ৪০ মিনিট এর সময় পূর্ব বিরোধের জের ধরে মোহাম্মদপুর চাঁদউদ্যান (লাউতলা) জনৈক কামাল এর সেলুনোর দোকানের সামনে মো. মোশারফ হোসেন (২৬) পিতা মোস্তফা-সাং পাঙ্গাসিয়া, থানা লালমোহন, জেলা ভোলা ও মো. রিপন (গিট্রু রিপন) (২৪) পিতা শাহাবুদ্দিন, সাং-নুরাবাদ, থানা দুলার হাটসহ অজ্ঞাতনামা ৪/৫ জন মিলে শরীয়তপুর জেলার, গোসাইরহাট থানার মো. রিপন সর্দার এর ছেলে ভিকটিম আল-আমিন কে মারধর করে। একপর্যায়ে তার ডানপায়ের হাটুর পিছনের রগ কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আল-আমিন মৃত্যবরণ করে। আল-আমিন এর হত্যা ঘটনায় তার মা বাদি হয়ে ১৭ জুলাই ২০২৫ তারিখ মোহাম্মদপুর থানায় এজাহার দায়ের করে। মামলা নং-৫৯ ধারা ৩০২/৩৪।

মামলার ১নং আসামি ও ২নং আসামি উভয়ের বাড়ি ভোলা জেলায় হওয়ায় ঘটনার পরপরই তারা পালিয়ে ভোলায় চলে আসে। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে র‍্যাব-৮ সিপিএসপি, ভোলা ক্যাম্প এবং র‍্যাব-২ সিপিএসপি, বসিলা মোহাম্মদপুর ঢাকা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের কে চরফ্যাশন বেতুয়া লঞ্চ ঘাট থেকে গ্রেপ্তার করেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের প্রকল্পে ম্যানেজমেন্ট কমিটির সভা

বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

রামগতিতে বর্ণাঢ্য কর্মসূচীতে মহান স্বাধীনতা দিবস পালিত

কমলনগরে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছেন রিপু

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে রামগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ দাবি

রামগতি ৩১ শয্যা হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

দেশের বিভিন্ন প্রান্তে পাচার হচ্ছে অষ্টগ্রাম হাওরের মাটি

লক্ষ্মীপুরে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত