পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেরী বাজার বড় মসজিদের পূর্বের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায়, মসজিদের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার পবিত্র জুমার নামাজের পূর্বে মসজিদের সম্মানিত সকল মুসল্লিদের উপস্থিতিতে এই নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট আলেমদের সমন্বয়ে ১১ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন:
১. হযরত মাওলানা আব্দুর রব সাহেব
২. মো. আলমগীর সরকার
৩. মো. শরীফ মাল
৪. মো. ওমর ফারুক খেলন
৫. হাজী মো. আলী ঠান্ডু
৬. জনাব হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন
৭. হাজী মাওলানা আব্দুল করিম
৮. মো. ওমর ফারুক মড়ল
৯. হাফেজ লুতফুর রহমান আরিফ
১০. মো. শফিকুল আলম সজীব
১১. হাজী রাকিব শেখ
ঘোষণাপত্র অনুযায়ী, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৩ (তিন) মাসের জন্য দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যে তারা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। নতুন ভোটার সংগ্রহ ও চূড়ান্ত ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে সরাসরি মহল্লাবাসী ও মুসল্লিদের ভোটের মাধ্যমে মসজিদের নতুন ও পূর্ণাঙ্গ নেতৃত্ব নির্বাচন করা হবে। সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের এই সিদ্ধান্তকে সাধারণ মুসল্লি ও তেরীবাজার মহল্লাবাসী অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন।


















