২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ রাত ১:৪১ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

নেত্রকোনার দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
জানুয়ারি ২০, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ

সৌমিক হাসান সিহাত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারী ২০২৬) বিকেলে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. আব্দুর রাজ্জাক (২৯) ও তার স্ত্রী মোছা. জেরিন খাতুন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি দল দুর্গাপুরের ঝাঞ্জাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী মোছা. জেরিন খাতুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

ইটনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময়

রামগতিতে অবৈধ বালু ব্যবসায়ীদের দাপটে বন্ধ হচ্ছে স্কুল-কলেজ-মসজিদ-ডাকঘর

লক্ষ্মীপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

কিশোরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজতজয়ন্তী উদযাপন

ইটনায় ইবনে সিনার আরটিসি কনফারেন্স অনুষ্ঠিত

কমলনগরে প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তাড়াইলে চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপকর্ম নির্মূলে আলোচনা সভা

ইটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনী উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

কমলনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কমলনগরে বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প