৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সকাল ৭:২০ শুক্রবার
  1. আন্তর্জাতিক
  2. কক্সবাজার জেলা
  3. কমলনগর উপজেলা
  4. কিশোরগঞ্জ জেলা
  5. খেলাধুলা
  6. চট্টগ্রাম জেলা
  7. জাতীয়
  8. ঢাকা
  9. তথ্য-প্রযুক্তি
  10. নারী ও শিশু
  11. নেত্রকোনা জেলা
  12. নোয়াখালী জেলা
  13. ফরিদগঞ্জ
  14. ফেনী জেলা
  15. বিনোদন

পত্নীতলায় পৌর মেয়র লাঞ্চিত হওয়ার ঘটনায় মানববন্ধন

প্রতিবেদক
মোহাম্মদ রাসেল পাটওয়ারী
এপ্রিল ৫, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ

মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সোমবার নজিপুর পৌর ভবনে কাউন্সিলর কর্তৃক মেয়র রেজাউল কবির চৌধুরী বাবুকে শারীরিক আঘাত ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার সকালে পৌর কার্যালয়ের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং পৌরবাসীর পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, সোমবার নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু পৌর কার্যালয়ের নিচতলায় বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় কিছু বিলে স্বাক্ষর না করায় ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতু ক্ষিপ্ত হন এবং তাৎক্ষণিক মেয়রকে উক্ত বিল গুলোতে স্বাক্ষর করতে বলেন। মেয়র বিলে স্বাক্ষর করতে না চাইলে কাউন্সিলর মিতু আকস্মিক ভাবে মেয়রকে উদ্দেশ্য করে চেয়ার ছুড়ে মারেন। এতে মেয়র মেঝেতে পড়ে গেলে মিতু মেয়র বাবুকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকলে পৌরসভার কর্মকতা-কর্মচারীরা মেয়রকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এব্যাপারে মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু বলেন, পৌরসভার অনুমোদন ছাড়াই কাউন্সিলর মিতু নিজে কিছু কাজ করেছেন আর সে সব বিলে আমাকে স্বাক্ষর দিতে বলেন। নিয়ম বহির্ভূত কাজের বিলে আমি স্বাক্ষর দিতে না চাইলে তিনি আমার ওপর অতর্কিত হামলা করেন।

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন মেয়রের পক্ষ থেকে মেয়রের স্ত্রী সোমবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ উক্ত কাউন্সিলরকে রাতেই আটক করে মঙ্গলবার কাউন্সিলর মিজানুর রহমান মিতুকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরন করেছে।

মানববন্ধনে কাউন্সিলর কর্তৃক মেয়র শারীরিক আঘাত ও লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নজিপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কলম বিরতির ঘোষনা দেন।

সর্বশেষ - কমলনগর উপজেলা

আপনার জন্য নির্বাচিত

নান্দাইলে আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ

কমলনগরে বানবাসী ১৬শ’কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ

পাকুন্দিয়ায় গাঁজাসহ গ্রেপ্তার ২

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র থেকে যুবলীগ নেতার অবৈধ ভাবে বালু উত্তোলনের মহৌৎসব

রামগতির ইউএনও’র সাথে স্কাউটদের মতবিনিময়

কমলনগরে বিনামূল্যে ২৯শ’ চক্ষু রোগীকে চিকিৎসা দিয়েছেন জামায়াত

ইটনায় ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড ১৯ টিকাদানে ব্যাপক সাড়া

রামগতিতে লাইসেন্সহীন ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

লক্ষ্মীপুরে চেয়ারম্যানকে পেটালেন মেম্বার

রামগতির চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত